জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের মাহাবুবের রক্তে বেঁচে গেল আহত শিশুর জীবন

খেলাধুলার আনন্দ মুহূর্তেই রূপ নেয় আতঙ্কে। মাঠে খেলতে গিয়ে গুরুতর আহত হয় এক শিশুক্রীড়াবিদ। অতিরিক্ত রক্তক্ষরণে আশঙ্কাজনক হয়ে পড়ে তার অবস্থা। 

জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্য মাহাবুব।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলাধুলার সময় দুর্ঘটনায় শিশুটির দুই পায়ে গভীর আঘাত লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও পর্যাপ্ত রক্তের অভাবে চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ঠিক সেই সময়ই রক্তদানের জন্য এগিয়ে আসেন মাহবুব। কোনো দ্বিধা না করে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন এবং শিশুটির জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

চিকিৎসকরা জানান, সময়মতো রক্ত পাওয়ায় শিশুটির অবস্থা এখন আশঙ্কামুক্ত। দ্রুত সাড়া দেওয়ার কারণে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সদস্য মাহাবুব বলেন, 'একটি শিশুর জীবন বাঁচানো আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব মনে হয়েছে। মানবতার পাশে দাঁড়ানোই ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট আমাদের শেখায়।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সভাপতি মোঃ শাফায়াত হোসেন (সিয়াম) বলেন, 'রক্তদানই পারে একটি মানুষের জীবন বাঁচাতে। আজ আমাদের ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট টিমের সদস্য মাহাবুব রক্তদান করেছে, এমন মানবিক কাজে পাশে থাকতে পেরে আমি সত্যিই গর্ব অনুভব করি এবং আমি সবসময় আমার টিমের সদস্যদেরকে রক্তদানে উদ্বুদ্ধ করি, কারণ আপনার এক ফোঁটা রক্তই পারে একটি জীবন বাঁচাতে।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের পরিচালক মীর আবিদ হোসেন রাফি বলেন, 'এক ব্যাগ রক্ত যে একটি প্রাণ বাঁচাতে পারে, মাহবুব আবারও তা প্রমাণ করেছেন। ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালনা করে এবং ভবিষ্যতেও এই ধরনের জীবনরক্ষাকারী উদ্যোগ অব্যাহত থাকবে।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বলেন, 'মানবিকতা কোনো শ্লোগান নয়, এটি কাজে প্রমাণ করতে হয়। আহত শিশুর পাশে দাঁড়িয়ে মাহবুব সেই মানবিকতার বাস্তব উদাহরণ সৃষ্টি করেছেন। আমরা চাই, তার এই উদ্যোগ আরও তরুণকে রক্তদানে উৎসাহিত করুক।'

ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ড, রক্তদান, দুর্যোগকালীন সহায়তা ও মানবিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মাহবুবের এই উদ্যোগ সংগঠনটির মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতারই প্রতিফলন।

এ ধরনের মানবিক কাজ সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের রক্তদানে উৎসাহিত করবে বলে মনে করছেন সচেতন মহল।

একটি রক্তদান যে একটি জীবন বাঁচাতে পারে-মাহবুবের এই নিঃস্বার্থ উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।

আরও খবর



6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৫ ঘন্টা ১৩ মিনিট আগে