পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নোয়াখালীতে সাংবাদিকদের সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা

নোয়াখালীতে সাংবাদিকদের সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা



নোয়াখালীতে সাংবাদিকদের সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে মিলনমেলা

রিপন মজুমদার নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীদের পেশাগত সম্প্রীতি বৃদ্ধির প্রত্যয়ে আনন্দঘন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে এই মিলনমেলার আয়োজন করে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন (NTJA)।

মিলনমেলায় নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও সদস্য সচিব নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, দৈনিক সংগ্রামের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল,  ইউএনবি'র নোয়াখালী প্রতিনিধি মেজবাউল হক মিঠু,  নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোহতাসিম বিল্লাহ সবুজ, বিটিভির সাবেক নোয়াখালী প্রতিনিধি আসাদুজ্জামান কাজল, নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুর রহিম বাবুল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহেল, সদস্য আকবর হোসেন সোহাগ, দৈনিক সমকালের নোয়াখালী প্রতিনিধি আনোয়ারুল হায়দার, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক আমিরুল ইসলাম হারুন, কালবেলার ব্যুরো প্রধান অহিদুর রহমান মুকুল, সাংবাদিক এমবি আলম, এম সালাহ উদ্দিন, দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু প্রমূখ।

মিলনমেলায় জেলায় কর্মরত সাংবাদিকরা একত্রিত হয়ে সৌহার্দ্য, পেশাগত সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। মিলনমেলায় সাংবাদিকদের উপস্থিতিতে ছিল প্রাণবন্ত আলাপচারিতা, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান।

নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, জেলার কর্মরত টিভি সাংবাদিকদের বন্ধন আরও দৃঢ় করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের অংশ হিসেবেই জেলার সকল সাংবাদিকদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এমন আয়োজন একদিকে যেমন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে, তেমনি গণমাধ্যমের সার্বিক মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও খবর