রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 17-04-2026 08:40:20 pm

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক নৌযানের সম্পূর্ণভাবে চলাচলের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।


আব্বাস আরাগচি পোস্টে লিখেছেন, লেবাননে যুদ্ধবিরতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজের চলাচল যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত ঘোষণা করা হলো। জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত ‘সমন্বিত রুট’ ব্যবহার করে চলাচল করতে হবে।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১১ শতাংশের বেশি কমে যায়।


এর আগে ইসরায়েল ও লেবানন বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার আলোচনায় বাধা হয়ে দাঁড়িয়েছিল।


এদিকে গত ৭ এপ্রিল ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে রাজি হয় ইরান। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেন, লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রাখার অনুমতি দিয়ে ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।


চুক্তির শর্তাবলি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ চলতে থাকায় দুই দেশের যুদ্ধবিরতির সময়ও হরমুজ প্রণালি প্রায় সম্পূর্ণ বন্ধ ছিল। বর্তমানে প্রতিদিন মাত্র কয়েকটি বাণিজ্যিক জাহাজ ওই জলপথ দিয়ে চলাচল করছে।

আরও খবর