সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাঙ্গাইলের মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা

নাজিবুল বাশার: মধুপুরে মেধাবৃত্তি গুণিজন সংবর্ধনা প্রদান করেছে তারুণ্যদীপ্ত আউশনারা শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া সংঘ। গতকাল শনিবার বিকেলে আউশনারা উ”চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি প্রদান ও সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম কৃষি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেছেন, লেখা পড়া শিখে আমাদের একজন মানবিক গুনাবলি সম্পন্ন মানুষ হওয়া দরকার। আর লেখা পড়ার মূল কথাই হচ্ছে মানবিক গুণাবলি অর্জন করা । আমরা লেখাপড়া শিখে কতটুকু মানবিক গুণাবলি অর্জন করছি তা লেখাপড়ার মাধ্যমেই প্রমাণ করতে হবে। তাছাড়া আমাদের এ সমাজে আজকাল সুশিক্ষা অর্জন না করার কারণে মাদকের ছোবল মেরেছে। তাই এখন আমাদেরকে সুশিক্ষা অর্জন করতে হবে। সুশিক্ষা অর্জন করতে না পারলে ধ্বংসে পর্যবসিত হতে হবে। সুশিক্ষা না থাকার কারনে বাংলাদেশের ইতিহাস বিকৃত হয়েছে। আর এ কারনেই আজ আমাদের জাতির পিতার ইতিহাস নিয়ে অনেকেই অনেক কথা বলে । আর এ কারনেই আজ আমাদের জাতির পিতাকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনা। আপনারা আপনাদের কোমলমতি শিশু শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষা দিবেন। সঠিক শিক্ষা না থাকার কারণে আজ আমাদের ছেলে মেয়েরা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হচ্ছে । আমাদের এই সকল কোমালমতি শিক্ষার্থীরা যখন দেশের বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদেরকে নিয়োজিত করবে তাহলে তখন তারা অবশ্যই আগামী বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখতে পারবে। গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়া সংঘ আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক শিক্ষক ফোরাম এর সভাপতি প্রফেসর ড. মো: আবু হাদী নূর আলী খান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মো. কবির আহম্মেদ, অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান জুয়েল প্রমুখ । শিক্ষায় মুক্তিযুদ্ধে ও তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় গুণিজন সম্মাননা শেষে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তির সনদ ও নগদ অর্থ প্রদান করা হয় । 


আরও খবর







deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২৩১ দিন ৬ ঘন্টা ১৬ মিনিট আগে