যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 13-09-2026 10:42:44 am

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে আঘাত হেনেছে। এতে দুই ব্যক্তি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও বেশ কয়েকটি যানবাহন। স্থানীয় সময় শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে ওই ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।


আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) জাজানের আল-তুওয়াল গভর্নরেটে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সৌদির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নির্ধারিত জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে।


তবে হুতির দাবি, তাদের হামলার লক্ষ্য ছিল দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের শারুরায় অবস্থিত একটি সৌদি সামরিক ঘাঁটি। পরে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, খামিস মুশাইত গভর্নরেটে বাসিন্দাদের সতর্ক করার পর এখন আর কোনো বিপদ নেই।


ইরান-সমর্থিত হুথিরা সাম্প্রতিক সময়ে শুরু হওয়া নতুন উত্তেজনায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। গত সপ্তাহে সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জাজান ও নাজরানের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালায় গোষ্ঠীটি। এতে নারী ও শিশুসহ আহত হন ৭৩ জন।


ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত দ্রুত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবে এসব হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় প্রায় চার বছর তুলনামূলক শান্ত থাকার পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও সংঘাত শুরু হয়।


হুতি যোদ্ধারা ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে এবং কৌশলগত বন্দরনগরী মোখা দখল করেছে। অন্যদিকে দেশটির সরকারি বাহিনী আল-জওফ, মারিব ও আল-বায়দায় নতুন করে লড়াই শুরু করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এসব লড়াইয়ে ৫০০ জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

আরও খবর