গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 02:27:47 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক


জিম্বাবুয়ে সফরটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ ক্রিকেট দলের। হেরেছে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ। তবে জয় দিয়ে সফরটি শেষ করে টিম টাইগার্স। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ ছন্দে ছিলেন মোস্তাফিজুর রহমান। ৫.২ ওভারে মাত্র ১৭ রানে শিকার করেন ৪ উইকেট। সিরিজে দুই ম্যাচ খেলে সব মিলে শিকার করেন ৫ উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে প্রবেশ করেছেন মোস্তাফিজ।


বুধবার (১৭ আগস্ট) ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বোলারদের তালিকায় ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ইংল্যান্ডের ক্রিস ওকসের সঙ্গে যৌথভাবে দশম স্থানে আছেন মোস্তাফিজ। ৬ ধাপ এগিয়েছেন কাটার মাস্টার। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩ উইকেট শিকার করে ১৮ ধাপ এগিয়েছেন তাইজুল ইসলাম। ৪৫৯ পয়েন্টে এই বাঁহাতি স্পিনার আছেন ৫৩ নাম্বারে। এটা তার ক্যারিয়ার সেরা অবস্থান। দুই ধাপ পিছিয়ে মেহেদী হাসান মিরাজ আছেন অষ্টম স্থানে। এই তালিকায় শীর্ষ স্থান দখলে রেখেছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট।


ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই ১৬ নাম্বারে আছেন তামিম ইকবাল। একধাপ পিছিয়ে মাহমুদউল্লাহ রয়েছেন ৩৪তম স্থানে। দুই ধাপ অবনমন হয়েছে মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের। দুজনে আছেন যথাক্রমে ২১ ও ৩২ নাম্বারে। শীর্ষ স্থান আগলে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। অপরদিকে অলরাউন্ডারদের তালিকায় যথারীতি সবার ওপরে সাকিব।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৬১ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৬৪ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে