ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

বিদ্যুৎ উৎপাদনে এবার ঘুড়ি প্রযুক্তি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-08-2022 03:36:00 am

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক


ঘুড়ি ওড়ানোর ব্যাপারটি অনেক দেশেই উৎসবের মতো। সহজাত ভালো লাগা থেকেই অনেকে ঘুড়ি ওড়াতে পছন্দ করেন। সেই শখের ঘুড়িই থেকেই বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। অকল্পনীয় এই প্রকল্পের বাস্তব রুপ দিয়েছে জার্মানির কাইটক্র্যাফট। এর নাম দেওয়া হয়েছে কাইটমিল।  


আকাশ থেকে শক্তি কুড়িয়ে তা নির্দিষ্ট স্থানে জমা করবে এই ঘুড়িবিমান। উইন্ডমিল বায়ু থেকে যেভাবে শক্তি সঞ্চয় করে, অনেকটা সেভাবেই কাজ করবে এই ‘ঘুড়ি’টি।


বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাইট এআরএস টেকনিকা। কীভাবে কাজ করবে এ প্রযুক্তি? ঘুড়িবিমান তৈরি প্রতিষ্ঠান কাইটমিলের দেওয়া তথ্যানুযায়ী, ঘুড়িটিকে বিশেষভাবে ডিজাইন করা একটি বিমানের যৌগিক উপকরণ দিয়ে তৈরি করা হয়। এটির শক্ত কাঠামোটিকে উচ্চশক্তির বাতাসে ভেসে থাকার মতো করে ডিজাইন করা হয়েছে, যাকে দেখলে মনে হবে একটি পালতোলা বিমান। এর ওঠা ও নামার জন্য লাগাতে হবে চারটি প্রপেলার, যেগুলো বাতাসের স্রোতে নির্বিঘ্নে আকাশে ভেসে বেড়াতে পারে।


একটি টিথার (দড়িসদৃশ) ঘুড়িবিমানটিকে মাটির সঙ্গে সংযুক্ত করে রাখবে। এক্ষেত্রে টিথারটি নাটাই হিসাবে কাজ করবে। ঘুড়ি থেকে গ্রাউন্ডস্টেশন জেনারেটরে টান বলকে শক্তিতে রূপান্তরিত করে এই টিথার। বিনুনিযুক্ত পলিথিন ফাইবার দিয়ে তৈরি বলে প্রবল বাতাসেও ঘুড়িকে ধরে রাখতে টিথারটির যথেষ্ট ক্ষমতা রয়েছে।


এমনকি আলট্রা ভায়োলেট রশ্মিও সহ্য করতে পারে এ টিথার। এ কারণে ঘুরে ঘুরে বাতাস থেকে শক্তি কুড়াতে সহজ হয় ঘুড়িটির। গ্রাউন্ড স্টেশন টিথার থেকে উৎপন্ন বলকে বিদ্যুতে রূপান্তর করে, যা পাওয়ার গ্রিডে জমা হতে থাকে।


উদ্যোক্তারা জানিয়েছেন, অভিনব প্রযুক্তিটি স্বল্পব্যয়ে তৈরি করা যাবে এবং মাটিতে এর অল্প পরিমাণ (টারবাইনের চেয়ে কম) জায়গার প্রয়োজন হবে। তারা জানিয়েছেন, ভবিষ্যৎকে শক্তিশালী করতে এটি এখনো তার সম্ভাবনার শৈশবকালে রয়েছে।


ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন সম্ভব হবে। এই পদ্ধতিতে শক্তি উৎপাদন তুলনামূলক কম কার্বন ছড়াবে জানিয়েছেন মিউনিখভিত্তিক কাইটপাওয়ার সিস্টেম বিকাশকারী কোম্পানিটির চিফ টেকনোলজি অফিসার ফ্লোরিয়ান বাওয়ার।

আরও খবর


6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৬০ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৮০ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬৬ দিন ১ ঘন্টা ২০ মিনিট আগে