এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ঘাটাইলে নারী বান্ধব কর্নারের উদ্বোধন

মোঃ খায়রুল ইসলাম ( Contributor )

প্রকাশের সময়: 04-03-2023 11:37:49 am

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ে  নারী বান্ধব ও মাতৃ দুগ্ধ কর্নারের শুভ উদ্বোধন করা হয়েছে। 


মঙ্গলবার (১ মার্চ) পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই মাতৃ দুগ্ধ পান কর্নার (ব্রেস্ট ফিডিং কর্নার) এর উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান। 


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিয়া চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসিরুজ্জামান সহ উপজেলার বিভিন্ন অফিসের প্রধানগণ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব আতাউর রহমান বলেন, মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম জোরদার করতে হবে। এ সময় তিনি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।


উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মো. নাসিরুজ্জামান নিউজনাউকে বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের সেবাগ্রহীতা মূলত গর্ভবতী ও প্রসূতি মায়েরা। সেবা গ্রহণ করতে আসা মায়েরা প্রায়শই তাদের বাচ্চাদের দুধ পান করাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। প্রসূতি মায়েদের এ অসুবিধা দূরীকরণের লক্ষ্যে মাতৃদুগ্ধ পান কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়।

আরও খবর