রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি

মার্কিন নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখাল ইরান-ভেনিজুয়েলা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 08:45:23 am

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে দুই দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল রুট চালু করেছে ইরান ও ভেনিজুয়েলা। উভয় দেশের ওপরই বহাল রয়েছে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা।


তেহরান টাইমস জানিয়েছে, ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এতে বল হয়, ইরান ও ভেনিজুয়েলা উভয় দেশের ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


ইরানি দূতাবাস দেশটির শিপিং লাইন্সের (আইআরআইএসএল) এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে, এখন থেকে প্রতি তিন মাস অন্তর ভেনিজুয়েলার জন্য প্রয়োজনীয় নানারকম পণ্যবাহী একটি কার্গো জাহাজ ভেনিজুয়েলার উদ্দেশে ইরান ছেড়ে যাবে।


এর আগে গত সপ্তাহে আইআরআইএসএল জানিয়েছিল, ইরানের পরবর্তী কার্গো জাহাজ আগামী মে মাসে ভেনিজুয়েলার উদ্দেশে যাত্রা শুরু করবে। 


প্রসঙ্গত, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ও সহযোগিতা জোরদার করেছে ইরান ও ভেনিজুয়েলা। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের জুন মাসে ইরান সফর করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 


ওই সফরে দুই দেশের মধ্যে তেল ও গ্যাস, পেট্রোকেমিক্যাল, প্রযুক্তি, কৃষি, পর্যটন ও সাংস্কৃতিক খাতে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

আরও খবর