কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

নড়াইলের নাকসী-মাদ্রাসা বাজারে টিসিবির ডাল ও চিনি আটক করেছে জনতা

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 21-08-2022 12:02:57 pm

নড়াইলের নাকসী-মাদ্রাসা বাজারে টিসিবির ডাল ও চিনি আটক করেছে জনতা


নড়াইল সদর উপজেলার নাকসী-মাদ্রাসা বাজার হতে টিসিবির প্রায় ৭৮ কেজি ডাল ও ৫০ কেজি চিনি আটক করেছে জনতা। অভিযোগ উঠেছে আউড়িয়া ইউনিয়ন পরিষদের দুজন সদস্য এসব পণ্য বিক্রির জন্য ভ্যানভোগে অন্যত্র পাঠাচ্ছিলেন। 

রবিবার সকালে নড়াইল জেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ^াস দিয়েছেন। এর আগে শনিবার সন্ধ্যার পর নাকসী-মাদ্রাসা বাজার থেকে ভ্যানে নেয়ার সময় এসব পণ্যগুলি আটক করে স্থানীয় লোকজন।

প্রত্যক্ষদর্শী নাকসী গ্রামের মশিয়ার সিকদার বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়ন পরিষদ হতে একটি ভ্যানযোগে চিনি ও ডাল নিয়ে যাচ্ছিলো। বস্তার গায়ে টিসিবি লেখা দেখে সন্দেহ হয়। তখন  ভ্যান চালক তুহিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, নাকসী বাজারের মুদি দোকানদার জহির শেখ এসব মাল ভ্যানে করে নাকসী বাসষ্টান্ডের দিকে নিয়ে যেতে বলেছে। তাই ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো। 

মুদি দোকানদার জহির শেখ  বলেন, ‘ আউড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (নাকসী, খলিশাখালী ও ঘোষপাড়া) মেম্বর আব্বাস আলী ও ৬নং ওয়ার্ডের (রঘুনাথপুর) মিজানুর রহমান চিনি ও ডাল নাকসী বাসস্টান্ডের দিকে নেয়ার জন্য ভ্যান ডেকে দিতে বলে। সে কারনে ভ্যান পাঠিয়ে এসব পন্য আনা হয়। তবে এসব টিসিবির পণ্য আমার জানা ছিলো না।’

প্রত্যক্ষদর্শী বিপ্লব মোল্যা জানান,  আটককৃত টিসিবির পণ্যের মধ্যে ছিলো এক বস্তায় ৫০ কেজি চিনি এবং কয়েকটি প্যাকেটে ৭৮ দশমিক ৭০০ কেজি ডাল। ডাল কেজি হিসেবে প্যাকেট করা থাকলেও কেউ যাতে টিসিবির পণ্য টের না পায় সে জন্য বেশ কিছু প্যাকেট কেটে বস্তায় ভরে রাখা হয়েছিলো। অভিযুক্ত দুই মেম্বর সরাসরি না এসে বাজারের মুদি দোকানদার জহির শেখকে দিয়ে এসব পণ্য সরিয়ে নিচ্ছিলো। 

এব্যাপারে ৬নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান জানান, টিসিবির পণ্য বিক্রির পর কিছু চিনি ও ডাল ছিলো। সেগুলি ভ্যানে করে অন্য জায়গায় রাখার জন্য নেয়া হচ্ছিলো। প্যাকেটগুলি কাটার ব্যাপারে তিনি  দাবি করেন, কিছু প্যাকেট ছেড়া ছিলো।

৫নং ওয়ার্ডের সদস্য  আব্বাস আলী বলেন, ‘ কিছু চিনি ও ডাল গাড়িতে ছিলো। পরে তা ইউনিয়ন পরিষদের সিড়িতে রেখে দিয়েছিলো।  এসব মাল কে নিয়ে যাচ্ছিলো আমার জানা নেই। ওই সময়ে আমি বাজারের মধ্যে কাজে ছিলাম। ’

এ ব্যাপারে আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম পলাশ বলেন, ‘ শনিবার আমি সারাদিন উপস্থিত থেকে টিসিবির পণ্য কার্ডধারীদের মধ্যে সুলভ মুল্যে বিক্রি করেছি। বিকালে শোক দিবসের কর্মসূচিতে চলে গিয়েছিলাম। পরে জানতে পারি কিছু চিনি ও ডাল আটক করেছে জনগণ। আমি ৭/৮ মাস আগে চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আমার পরিষদের যেই অন্যায় করুক আমি তার উপযুক্ত বিচার চাই। আশা করি প্রশাসন সুষ্ঠু তদন্ত করে দোষী সাব্যস্ত হলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। 

এব্যাপারে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ‘ খবর শোনার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। আটককৃত পন্য জব্দ তালিকা করে সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে।’

এব্যাপারে তথ্য জানতে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে ফোন দিলে কেটে দেন। 



Tag
আরও খবর