নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

নেত্রকোণার বারহাট্টায় দৃষ্টিনন্দন মডেল মসজিদ উদ্বোধন

আব্দুর রহমান ঈশান - রিপোর্টার

প্রকাশের সময়: 16-03-2023 03:44:30 pm


সারা দেশের ন্যায় নেত্রকোণার বারহাট্টায় কোর্ট রোড এলাকায় দৃষ্টিনন্দন নবনির্মিতব্য মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এর শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় গণভবন প্রান্ত হতে ভার্চুয়ালি সংযুক্ত থেকে উক্ত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।


উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও কৃষি অফিসার রাকিবুল হাসানের সঞ্চালনায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীল খোকন, জেলা পরিষদের সদস্য মোঃ লুৎফুর রহমান চঞ্চল, হাসিবুর রহমান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।



এছাড়াও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, বারহাট্টা থানার ওসি মোঃ লুৎফুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত কুমার, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামছুজ্জামান লিটন, আওয়ামীলী লীগের সাধারণ সম্পাদক ও ৩নং সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, আসমা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম খান, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান শামছুলহক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।


আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৩৯ মিনিট আগে