শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেবে মালয়েশিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 06:52:11 am

© সংগৃহীত ছবি


বাংলাদেশসহ ১৫টি দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করেছে মালয়েশিয়া। সম্প্রতি দেশটির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এরই মাঝে সুখবর হলো- বাংলাদেশ থেকে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। এ নিয়ে কথা চলছে। দুই দেশের মধ্যে মিটিংও হয়েছে। শিগগিরই সিদ্ধান্ত আসতে পারে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, তারা বাংলাদেশ থেকে সিকিউরিটি গার্ড ও গৃহকর্মী নেবে বলে আগ্রহ প্রকাশ করেছে। আমরা প্রথমটার বিষয়ে খুব উৎসাহী। তবে গৃহকর্মীর বিষয়ে আমরা বলেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত জানাব।


এর আগে বিভিন্ন খাতে পুরুষ কর্মীরা কাজের জন্য মালয়েশিয়ায় গেছেন। তারা কৃষি থেকে শুরু করে কারখানাতে কাজ করছেন। এখনো কর্মী যাওয়া অব্যাহত আছে বলে জানা গেছে। তবে এই প্রথম নিরাপত্তাকর্মী হিসেবে পুরুষ নেওয়ার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। তারা হবেন প্রশিক্ষিত। এজন্য বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার সঙ্গে দেশটির প্রতিনিধিরা দেখাও করেছেন। তবে কতজন পুরুষ নিরাপত্তাকর্মী তারা নেবে এবং কি ধরনের বেতন ও সুবিধা দেওয়া হবে তা তারা জানাননি।


সূত্র জানায়, দেশটির প্রতিনিধিরা সংস্থাটির সংশ্লিষ্টদের সাথে বৈঠকে আগ্রহের কথা প্রকাশ করেছেন। তবে এখনো বিষয়টি চূড়ান্ত হয়নি। এই খাতে যারা যাবেন তারা ভালো বেতন পাবেন বলেও আশা করছে মন্ত্রণালয়।


অন্যদিকে বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানসহ আরও কয়েকটি দেশে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী পাঠানো হচ্ছে। তবে প্রতি বছর নির্যাতিত হয়ে নারী গৃহকর্মী ফিরে আসার সংখ্যাও উদ্বেগজনক। সেই পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ায় নারী গৃহকর্মী গেলে গাইডলাইন কি হবে, তারা কিভাবে থাকবেন, বেতন কত পাবেন এবং কি প্রসেসে দেশটিতে যাবেন- তা নিয়ে ভাবছে বাংলাদেশ সরকার।


মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দেশটিতে প্রাথমিকভাবে ১ হাজার নারী গৃহকর্মী পাঠানো হবে। এই নারীদের শিক্ষাগত যোগ্যতা, কাজের দক্ষতা ও ভাষা জ্ঞান কি হবে এবং তাদের যাওয়ার খরচ কারা বহন করবে ও তারা কি কি সুবিধা পাবেন তা নিয়ে একটি গাইডলাইন তৈরিতে শিগগির হাত দেবে মন্ত্রণালয়। এরপর সেই গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নারী গৃহকর্মী পাঠানো হবে।


প্রবাসী মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মালয়েশিয়ায় এর আগে অন্য খাতগুলোতে কর্মী পাঠাতে গিয়ে সিন্ডিকেট হয়েছে। এজেন্সিগুলোর স্বেচ্ছাচারিতা এবং কর্মীদের কাছ থেকে খরচ বাবদ বেশি টাকা আদায়ের অভিযোগ ছিল। এসবের পরিপ্রেক্ষিতে পুরুষ নিরাপত্তাকর্মী ও নারী গৃহকর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো অনিয়ম ও অস্বচ্ছতা যেন না হয় তা ভাবছেন তারা। এজন্য একটু সময় নিয়ে সুন্দর একটি গাইডলাইন তৈরি করা হবে। এরপর দেশটিকে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ সরকার। তবে কবে নাগাদ শুরু হবে তা এখনো কেউ স্পষ্ট করে বলতে পারছেন না।


নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, আমরা সৌদিসহ মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী প্রতি বছর পাঠাচ্ছি। কিন্তু সেই দেশগুলোতে আমাদের মা-বোনদের এখনো নিরাপদ করতে পারিনি। তাই মালয়েশিয়ায় নারীদের শক্ত গাইডলাইন তৈরি না করে পাঠালে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতোই হবে। তখন সুফলের চেয়ে দুর্ভোগ বাড়বে আমাদের মা-বোনদের। আর যেন কোনো নারী বিদেশে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার না হন সেই দিকটি খেয়াল রেখেই গাইডলাইন তৈরি করা উচিত হবে।


এ ব্যাপারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শহীদুল আলম বলেন, মালয়েশিয়ায় আমাদের কর্মীরা যে সেক্টরে যাচ্ছিল তার বাইরে নতুন করে নিরাপত্তাকর্মী ও গৃহকর্মী যাওয়া শুরু করবে। এ বাজারটা যদি আমরা পেয়ে যাই তবে মধ্যপ্রাচ্যের চেয়ে বেশি কর্মী যাবে মালয়েশিয়ায়। তবে আমাদের সতর্ক থাকতে হবে। আগে থেকেই টাকা বা পাসপোর্ট জমা না দিয়ে বিষয়টাতে কনফার্ম হতে হবে। আমাদের দেশে প্রচুর মানুষ ভুল বুঝে বিপথগামী হয়। সবার আগে দরকার দক্ষ হওয়া, সে দক্ষতার সার্টিফিকেট নেওয়া এবং জেনে-বুঝে যাওয়া। 

আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১০৯৩ দিন ২১ ঘন্টা ১ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১১০৯ দিন ৯ ঘন্টা ৫ মিনিট আগে