কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বরিশালে দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত।

ছবি-- জামাল কাড়াল।



রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮ জুন  ৯ঃ৩০ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে অংশগ্রহন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার মহোদয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন এর মাননীয় কমিশনার (অনুসন্ধান) জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান মহোদয়। এ সময় বিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করি তবে তা হবে আমাদের দায়িত্বের সঙ্গে, দেশের সাথে, দেশের মানুষের সাথে প্রতারণা করার শামিল। আমাদের উচিত নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা ও সকল সেবা প্রত্যাশীকে সমান চোখে দেখা। সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে সঠিক গাইডলাইন দেওয়া। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আমাদেরকে যার যার অবস্থান থেকে আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।এ সময় গণশুনানিতে অংশগ্রহণকারী ভুক্তভোগী ও সেবা প্রত্যাশীদের জন্য ফ্লোর উন্মুক্ত করা হলে সেবা প্রত্যাশীরা প্রধান অতিথির সম্মুখে বিভিন্ন সরকারি সেবা সংস্থার প্রধান/প্রতিনিধিদের নিকট তাদের অভিযোগের বিষয় তুলে ধরেন। ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ ও মতামতের প্রেক্ষিতে  স্ব স্ব সংস্থা বিধি মোতাবেক   প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ আমিন উল আহসান, জেলা প্রশাসক বরিশাল জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার বরিশাল জনাব মোঃ ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার সেবা প্রত্যাশীগণ।

আরও খবর