লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক পরিবারের উঠানে ৫ টি গাঁজা গাছের সন্ধান পাওয়া গেছে।
গত মঙ্গলবার (২ মে) রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে এস আই ওয়াদুত হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলার আউলিয়ারহাট গাইবান্ধাপাড়া এলাকার বাসিন্দা মোঃ মোহর আলীর পরিবারস্থ বাড়ির উঠান থেকে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়।
ওসি ওমর ফারুক জানান-গোপন তথ্য পেয়ে আমরা মোহর আলীর বাড়িতে গিয়ে দেখতে পাই তার উঠানে ৫টি গাঁজার গাছ। এসময় ৫টি গাঁজার গাছ (ওজন প্রায় ১৫ কেজি, মূল্য প্রায় ৩০,০০০/-) উদ্ধারসহ আসামি মোঃ মোহর আলী (৬২) কে গ্রেপ্তার করি। এ সংক্রান্তে পাটগ্রাম থানার মামলা নং-২, তাং- ০২/০৫/২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিলের ১৮(ক) রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, পাটগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এবং পরবর্তী সময়ে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।এসময় পাটগ্রাম থানাকে মাদকমুক্ত এবং আধুনিক মডেল থানা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
২২৫ দিন ১৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২৫৯ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
২৬০ দিন ২৩ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭৩ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২৭৩ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
২৭৪ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩০৯ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
৩৩৫ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে