কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়: ভালুকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক এমপি ।


ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ক্ষমতার উপর আস্থা রাখুন। তার হাত ধরেই বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে রোল মডেল। তার বিচক্ষণ নেতৃত্বে বহিঃবিশ্বে বাংলাদেশ এখন প্রশংসা কুড়াচ্ছে।


বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নে শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নব-নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও মেদুয়ারী ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি বাংলাদেশকে মিনি পাকিস্তান বানাতে চায়। বাংলাদেশে থাকলেও তাদের টান এখনও পাকিস্তানের প্রতি। বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের ডেকে এনে পুরস্কৃত করেছে। তারা এখনও চায় বাংলাদেশকে পাকিস্তানে পরিণত করতে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ তা হতে দেবে না।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুর সভাপতিত্বে ও শহীন শামছুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তার হোসেন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু ও ড. শেলিনা রশিদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত পরিচালক সুলতানা রাজিয়া, উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) সুমাইয়া আক্তার, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এড. শওকত আলী, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিন প্রমুখ।

Tag
আরও খবর