কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহিতপুর কমিউনিটি ক্লিনিকে ২ দিনব্যাপী মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

লোহিতপুর কমিউনিটি ক্লিনিকে ২ দিনব্যাপী মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ময়মনসিংহের নান্দাইলে বীরবেতাগৈর ইউনিয়নে লোহিতপুর কমিউনিটি ক্লিনিকে মা সহায়ক দল গঠনের মাধ্যমে ২ দিন ব্যাপী মাতৃ ও শিশু পুষ্টি উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।


বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনের আয়োজনে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় শনিবার ও রবিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) দুইদিনব্যাপী লোহিতপুর কমিউনিটি ক্লিনিকে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।সকাল ১০ টা থেকে দুপর ২ টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলে।


প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের প্রোগ্রাম এ্যাসিসটেন্ট বাসুদেব কুমার মণ্ডল। 


প্রশিক্ষণে ১৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ক্লিনিকের ১ জন সিএইচসিপি,১ জন স্বাস্থ্য সহকারী,১ জন পরিবার পরিকল্পনা সহকারী, ২জনপ্রসুতি মা,২ জন সফল মা,১ জন শ্বাশুরী মা,২ জন ধাত্রী,২ জন কিশোরী ও,১ জন জমিদাতা মহিলা অংশগ্রহণ করেন। 


প্রশিক্ষিতে মায়ের বুকের দুধ খাওয়ার উপকারিতা, নিয়মসমূহ,গর্ভবতীদের ও নবজাতকের বিপদচিহ্ন, গর্ভবতী ও প্রসুতি মায়ের যত্ন,শিশুদের বাড়তি খাবার খাওয়ার উপকারিতা ও রান্না করার নিয়ম সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।


প্রশিক্ষণের প্রথম দিন ১৩ জন সদস্য নিয়ে একটি মা সহায়ক দল গঠন করা হয় এবং তাদেরকে গর্ভবতী, প্রসূতি মায়েদের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। 


দ্বিতীয় দিন ওই মা সহয়ক দল এবং গ্রামের ২৫ থেকে ৩০ জন মাদেরকে নিয়ে ছয় মাস পর থেকে ঘরে তৈরি খাবার  শিশুদের জন্য উপকারিতার বিষয় নিয়ে আলোচনা এবং গর্ভবতী, প্রসূতি, ৬ মাস পর থেকে বাচ্চাদের পুষ্টিকর খাওয়ার খিচুড়ি রান্না ও খাওয়ানোর মাধ্যমে দুই দিনব্যাপী প্রশিক্ষণটি শেষ হয়। 

আরও খবর