কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রদের বরণ উপলক্ষ্যে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারী) সকাল ১১টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আখতারুজ্জামান সুমন।

বিদ্যালয়ের ছাত্র স্বয়মের সঞ্চালনায় এসময় সভাপতিত্ব করেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন—বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, অভিভাবক সদস্য উজ্জ্বল কানজিলাল, মোঃ মামুনুর রশিদ বসুনিয়া সজিব, মোঃ বেলাল হোসেন প্রমুখ।

এছাড়া অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শাহিনুর ইসলাম, মোঃ আব্দুল আজিজ, বিশ্বনাথ রায়, যোগেন্দ্রনাথ রায়, মোঃ মেহের-উল হোসেন, সহকারী শিক্ষিকা মোছাঃ ফাতেমা মনসুরা, মাসুমা বেগম, তাছলিমা বেগম, মোছাঃ ফাতেমা বেগম রুমা, মনিরা বেগম, সঙ্গীত শিক্ষক পরশ কুমার চন্দ প্রমুখ সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।

আলোচনা শেষে বিদায়ী ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ সংবর্ধনা প্রদান করা হয়। পরে, একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag
আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে