কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তানোরে প্রশাসনের হস্তক্ষেপে গমে সেচের পানি পেয়েছেন প্রান্তিক কৃষক গনি

রাজশাহীর তানোরে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে পার্শ্বের গভীর নলকুপ থেকে প্রান্তিক কৃষক আব্দুল গনির গমের জমিতে সেচের পানি দেয়া হয়েছে। 


বৃহস্পতিবার দুপুরে আব্দুল গনি তার গমের জমিতে সেচের পানি পেয়েছেন। ফলে, মরতে বসা আব্দুর গনির ৫ বিঘা জমির গমের আবাদ প্রশাসনের সু-দৃষ্টি ও হস্তক্ষেপে বেচে গেলো। 


তবে, ওই গভীর নলকুপটি তার ব্যক্তিগত দাবি করে অপারেটর কৃষ্ণপুর গ্রামের প্রভাবশালী আব্দুল মান্নান প্রশাসনের আদেশ নির্দেশ অমান্য করে আব্দুর গনির গমের জমিতে সেচ প্রদান করতে রাজি না হওয়ায় পার্শ্বে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকুপ থেকে গমের জমিতে সেচ প্রদান করা হয়েছে।


প্রান্তিক কৃষক আব্দুল গনি বলেন, গমের জমিতে সেচের পানির জন্য তানোর উপজেলা নির্বাহী অফিসার ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহন করছিলেন না।


পরে পত্রিকায সংবাদ প্রকাশের পর গত মঙ্গলবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান ঘটনাস্থলে এসে অপারেটর আব্দুর মান্নানকে সেচ দিতে বলেন। 


কিন্তু আব্দুল মান্নানকে আমার জমিতে সেচ দেয়াতে রাজি করাতে না পারায় পার্শ্বের গভীর নরকুপ অপারেটর সাদেকের নলকুপ থেকে সেচ প্রদানের ব্যবস্থা করেন। আজ বৃহস্পতিবার আমার গমেরজমিতে সেচের পানি পেয়েছি বলেও জানান প্রান্তুিক কৃষক আব্দুল গনি। 


এব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুচমজুর রহমান বলেন, কৃষক আব্দুল গনির গমের জমিতে সরেজমিন গিয়ে পার্শ্বের গভীর নলকুপ থেকে সেচ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 


উল্লেখ্য, তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জৈনক ব্যক্তির পুত্র প্রভাবশালী অপাররটর আব্দুল মান্নানের সাথে একই গ্রামের জৈনক ব্যক্তির পুত্র আব্দুল গনির মধ্য জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে।


 এরই সুত্র ধরে অপারেটর আব্দুর মান্নান আব্দুল গনির কৃষ্ণপুর মাঠের ৫ বিঘা গমের জমিতে সেচের পানি দিচ্ছিমিলেন না। ফলে, সেচের অভাবে মরতে বসেছিলো আব্দুর গনির ৫ বিঘা জমির গম। 


এবিষয়ে পত্রিকায়  সংবাদ  সংবাদ প্রকাশের পর তানোর উপজেলা প্রশাসন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের টনক নড়ে ।

আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে