কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল

রংপুরের পীরগাছায় চাচা-মামার হোটেলের পর এবার দেখা মিলল ভাবীর হোটেলের। উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন দুলাল মিয়ার কাঠ ফার্ণিচার দোকানে দেখা মিলল ভাবীর হোটেলের সাইনবোর্ড। দুলাল মিয়া এর আগে কাঠ ফার্ণিচারের ব্যবসা করতেন। সেই ব্যবসা বাদ দিয়ে তিনি এখন ভাবীর হোটেল নামে একটি ভাতের হোটেল দেন। তার এ ভাতের হোটেল দেওয়ার প্রায় দেড় বছর হলো। প্যাকেজ আকারে ভাত বিক্রির ফলে তার ব্যবসা ভাল যাচ্ছে বলে জানান। এ ভাবীর হোটেলে ভাত খেতে দুরদুরান্ত থেকে লোকজন আসে। অন্যান্য হোটেলের তুলনায় ভাবীর হোটেলের খাবারের মান অনেক উন্নত ও সুস্বাদু।
রংপুর থেকে ভাত খেতে আসা দুলু মিয়া ও নকিব হোসেন জানান, তারা ভাবীর হোটেলের খাবারের মান ভালো, তাই তারা এ হোটেলে খেতে এসেছেন। ভাবীর হোটেলের অনেক নামডাক শুনেছেন বলেও তারা জানান।
ভাবীর হোটেলের মালিক দুলাল মিয়া বলেন, এক প্যাকেজে আনলিমিটেড ভাত ছাড়াও ডাল, ডিম, গরু, হাঁস, মুরগির গোশত, কয়েক প্রকার ভর্তা, শাকসবজি রয়েছে। ফুল প্যাকেজ ছাড়াও সিঙ্গেল প্যাকেজও ভাত পাওয়া যায় ভাবীর হোটেলে। 
দুলাল মিয়া এবার ভাবীর হোটেলে লাকী কুপন ছেড়েছে। কেউ যদি ১৯৯টায় এক প্যাকেজ ভাত খান। তাকে দেওয়া হবে একটি লাকী কুপন। তা পূরণ করে ফেলতে হবে নির্ধারিত বক্সে। এই কুপনের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিলে। পাঁচ ধরনের পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল, তৃতীয় পুরস্কার একটি রাইস কুকার, চতুর্থ পুরস্কার একটি ব্লেনডার, পঞ্চম পুরস্কার একটি প্রেসার কুকার, ষষ্ঠ পুরস্কার প্যান্ট ও শার্ট, বাটন মোবাইল একটি, থ্রি-পিচ এক পিস।
আরও খবর