কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীর রাংটিয়া রেঞ্জ অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন বন মন্ত্রী শাহাব উদ্দিন

ময়মনসিংহ বন বিভাগের অধীনস্থ শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সুফল প্রকল্পের আওতায় রাংটিয়া রেঞ্জ অফিসের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ২২ জুলাই শনিবার ভবনের উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। এসময় উপস্থিত ছিলেন, সুফল প্রকল্পের উপ-প্রধান বন সংরক্ষক এবং প্রকল্প পরিচালক গোবিন্দ রায়, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক হোসাইন মুহাম্মদ নিশাদ, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম আব্দুল ওয়াদুদ, শেরপুরের সহকারী বন সংরক্ষক আবু ইউসুফ, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ। উদ্বোধন শেষে মন্ত্রী নব নির্মিত ভবনটি পরিদর্শন করেন ও অফিস চত্ত্বরের সামনে একটি গাছের চারা রোপন করেন। বন বিভাগ সূত্রে জানা যায়, সুফল প্রকল্পের কাজ বেড়ে যাওয়ায় এখানে নতুন আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে।

Tag
আরও খবর