কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

“মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে ৩০ জুলাই রোববার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুরের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী, নিরোধ নিরাময় মাদকাসক্ত কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এসময় তিনি বলেন, মাদক একেকটি পরিবারকে ধ্বংস করে দেয়; সেজন্য সবাইকে মাদকের ব্যাপারে সচেতন থাকতে হবে। কেউ মাদকে আসক্ত হলে শুরুর দিকেই তা বন্ধ করতে হবে। পরিবারে সন্তানদের শাসনের মধ্যে রাখা উচিত; যাতে তারা মাদক থেকে দূরে থাকে। তাহলে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজ রক্ষা পারে। প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক জিরো টলারেন্সে আনতে হবে। তবেই মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কাওসারুল হাসান রনি। 

এসময় আরো বক্তব্য রাখেন সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপু প্রমুখ।  

আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। পরে মাদকসেবীদের চিকিৎসা সেবায় বিশেষ অবদান রাখায় সজন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের চেয়ারম্যান মেহের খান অপুর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

এসময় মাদকদ্রব্য অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক, হিসাবরক্ষক মো. মাসেকুর রহমান, উপ-পরিদর্শক মো. জসীম উদ্দীন, মো. জসীম উদ্দীন, মো. আল মাসুদ, সহকারী উপ-পরিদর্শক মোছা. উম্মে তাছনীমা সরকার, সিপাই মো. রাশেদ মাহমুদ, আশরাফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর