কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিভাগীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ উপজেলা ঝিনাইগাতী

জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিভাগীয় শ্রেষ্ঠত্বের সম্মাননা সনদ ও ক্রেস্ট পেলো শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। জন্ম মৃত্যু নিবন্ধনে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা। জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উপলক্ষ্যে ১৬ অক্টোবর রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ঝিনাইগাতী উপজেলাকে এ শ্রেষ্ঠত্বের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় সীমান্তবর্তী (গারো পাহাড়) এলাকা হওয়ায় শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে চাপ থাকা সত্ত্বেও শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তারের দিক-নির্দেশনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দক্ষতা ও তড়িৎ সাড়া প্রদানের কারণে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা বিভাগীয়ভাবে সম্মানিত হলো। একই সাথে জন্ম মৃত্যু নিবন্ধনে ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নকেও শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়। 

Tag
আরও খবর