মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা

ইবতেশাম রহমান - রিপোর্টার

প্রকাশের সময়: 10-12-2023 05:02:29 pm

ব্যক্তব্য দিচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব তাবিউর রহমান প্রধান

 আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে মানবাধিকার ও পরিবেশ আন্দোলন - মাপা, বাংলাদেশ ও বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।


গত রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রংপুর টাউন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


মোশফেকা রাজ্জাকের ( সিনিয়র সহ-সভাপতি, মানবাধিকার ও পরিবেশ আন্দোলন) সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ( উপ-উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এফ.এম আহসানুল হক ( চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, রংপুর)। 

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব তাবিউর রহমান প্রধান, ( সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর)। ড. শাশ্বত ভট্টাচার্য (সভাপতি, সচেতন নাগরিক কমিটি-সনাক, রংপুর)। মেজবাহুন নাহার (ব্যবস্থাপক- উন্নয়ন কর্মসূচি, আর.ডি.আর.এস বাংলাদেশ) 


প্রধান অতিথি প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা বলেন, "বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষার্থে প্রতিবছর ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়। মানবতার গান কখনো থেমে যাবার নয়। আমাদের মধ্যে মানবতার সংস্কৃতির অভাব। আমাদের সবার জন্য স্বাধীনতার কথা বলতে হবে, সবার জন্য সমতার কথা বলতে হবে, নিশ্চিত করতে হবে সবার জন্য ন্যায় বিচার।"



জনাব মো: তাবিউর রহমান প্রধান বলেন, "মানবাধিকার লঙ্ঘনের প্রধান কারণ আমাদের রাষ্ট্র ও সমাজব্যবস্থা। মানবাধিকারকে পুনরুদ্ধার করতে বিচারকার্যের উন্নয়ন প্রয়োজন।"



জাতিসংঘের দিকনির্দেশনা অনুযায়ী সবার জন্য স্বাধীনতা, সমতা, ন্যায়বিচার নিয়ে কাজ করতে দিকনির্দেশনা মূলক ব্যক্তব্য দেন অন্যান্য আলোচকেরা।

Tag
আরও খবর


ছাত্র সংসদ নির্বাচন কেন জরুরি?

৭৮৫ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে


আমার দেখা কোটা আন্দোলন

৭৮৮ দিন ৮ ঘন্টা ১৬ মিনিট আগে



আমাদের আত্মসম্মানবোধ

৮২১ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে