লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু

অবশেষে প্রকাশ্যে এলেন ইসলামী ছাত্রশিবির,ঢাকা কলেজ শাখার সভাপতি ও সেক্রেটারি

সভাপতি-আবদুল হক মানিক ও সেক্রেটারি-মোস্তাকিম আহমেদ


ফাসিস্ট হাসিনা পতনের পর একে একে  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি সামনে আসার পর এবার প্রকাশ্যে এলেন ঢাকা কলেজ শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ।


গতকাল সোমবার (১৮ নভেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।


জানা যায়, আবদুল হক মানিক কলেজের বাংলা বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সেক্রেটারি সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।সেক্রেটারি মোস্তাকিম আহমেদ বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতে ছাত্রশিবির বদ্ধপরিকর। সেই লক্ষ্যে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক সমস্যা সমাধানে আমরা পাশে আছি এবং থাকব। ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা ক্যাম্পাসে ফ্যাসিবাদমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের জন্য অতিশীঘ্রই প্রশাসনের কাছে স্মারকলিপির মাধ্যমে সংস্কারমূলক দাবি-প্রস্তাবনা পেশ করবে।


ঢাকা কলেজ শাখা সভাপতি আবদুল হক মানিক বলেন, জুলাই গণবিপ্লবে ছাত্র-জনতার ত্যাগের স্পিরিটকে ধারণ করে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতিতে সুস্থ ধারার রাজনীতিকে এগিয়ে নিতে ছাত্রশিবির সর্বদা প্রস্তুত। আবাসিক হলগুলোতে দখলদারিত্ব, সিট বাণিজ্য, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধে ছাত্রশিবির সকল শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একসঙ্গে কাজ করবে। দ্বীন ইসলামকে কলেজের সকল শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দেওয়া প্রধান দায়িত্ব বলে মনে করে ছাত্রশিবির। সেই লক্ষ্যে নৈতিক মূল্যবোধসম্পন্ন ও জ্ঞান নির্ভর আদর্শ মানুষ তৈরিতে শিক্ষার্থীদের মাঝে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।



আরও খবর