চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ক্রিকেট প্রীতি ম্যাচ; জয়ী সভাপতি একাদশ

সারা দেশের ন্যায় মহান বিজয় দিবস উদযাপন করেছে ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ড মাঠে ক্রিকেট প্রীতি ম্যাচ আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণকারী দল হিসেবে সভাপতি (মেঘনা) ও সাধারণ সম্পাদকের (গোমতী) টিম নামকরণ করা হয়।


উক্ত আয়োজনে মহান বিজয় দিবসের তাৎপর্য ও খেলার উদ্বোধন ঘোষণা করেন ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক জনাব মো. আনোয়ার মাহমুদ। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। যারা এই বিজয় ছিনিয়ে আনতে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।


এছাড়াও তিনি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের প্রতি জোর দেওয়ার কথা উল্লেখ করে বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তোমরা নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলো। বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন‌ করতে চেষ্টা করো। আমি চাই তোমরা কুমিল্লা জেলার ঐতিহ্য বজায় রাখতে সোচ্চার ভূমিকা রাখবে। 


উপদেষ্টা পরিষদের পারভেজ খন্দকার সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা হচ্ছে শরীর এবং মন-মানসিকতা ভালো রাখার অন্যতম মাধ্যম। আজকের এই আয়োজনের মাধ্যমে তোমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে বলে বিশ্বাস রাখি।


ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মেহেদী হাসান বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির কাছে একটি উল্লেখযোগ্য দিন। এই দিনটিকে সবাই নানানভাবে আয়োজন করে থাকে। সেই জায়গা থেকে আমাদের এটিও তারই অংশ হিসেবে বিবেচিত। আজকের এই আয়োজনের মাধ্যমে আমরা প্রাণবন্ত হয়ে উঠেছি এবং আমরা যে একটা পরিবার তা বুঝতে পেরেছি। ভবিষ্যতে সবার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে এই ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে আরো ইতিবাচক দৃষ্টিভঙ্গি জাগ্রত করে যাবে আশা রাখছি। 


উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এছাড়া ক্রিকেট প্রীতি ম্যাচের চ্যাম্পিয়ন হয় সভাপতি একাদশ এবং রানার্সআপ হিসেবে বিবেচিত হয় সাধারণ সম্পাদক একাদশ। ম্যান অব দা ম্যাচের পুরস্কার পেয়েছেন কে. ফুয়াদ। 

আরও খবর