রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের ইফতার মাহফিল সম্পন্ন

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2025 12:09:30 am

উপমহাদেশের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। আজ রবিবার (৯ মার্চ) সাধারণ সম্পাদক রাসেল সরকারের সঞ্চালনায় কেন্দ্রীয় খেলার মাঠে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র কল্যাণের উপদেষ্টা মোঃ আব্দুল কাইয়ুম পারভেজ খন্দকার। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ঢাকা কলেজস্থ কুমিল্লা জেলা ছাত্র কল্যাণকে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের কল্যাণে কাজ করতে হবে। যেকোনো বিপদ-আপদে ছাত্রদের পাশে দাঁড়াতে হবে এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করতে হবে। 


তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম করতে হবে। ইতিমধ্যে আমরা সফলভাবে পরিচিতি সভা করেছি, ক্রিকেট টুর্নামেন্ট করেছি এবং ইফতার মাহফিল করলাম। ভবিষ্যতে আমরা বনভোজন করবো এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। এই ছাত্র কল্যাণ একদিন সারা বাংলাদেশের ছাত্র কল্যাণের আইডল হবে বলে মনে করছি। তবে সবার আন্তরিকতা থাকতে হবে তাহলেই তা সম্ভব হবে ইনশাল্লাহ। 


ছাত্র কল্যাণের সভাপতি মেহেদী হাসান বলেন, পবিত্র রমজান মাসে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সবাই মিলিত হয়েছি। ছাত্র কল্যাণ মানেই হলো ছাত্রদের জন্য নিবেদিত হয়ে কাজ করা। আমরা সেই নিবেদিত লক্ষ্য বাস্তবায়নে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করে যাব। 


উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসেবে মঈন উদ্দীন খান ও কবির হোসাইন এবং ঢাকা কলেজে অধ্যয়নরত কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য, দেশের সার্বিক পরিস্থিতি এবং মানুষের কল্যাণের জন্য দোয়া-মোনাজাত করা হয়েছে।


আরও খবর