আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

রক্তদাতা সম্মাননা পুরষ্কার পেয়েছেন জবির অধ্যাপক নাহিদা বেগম



স্বেচ্ছায় রক্তদানের কৃতজ্ঞতা স্বরুপ বিশেষ সম্মাননা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। সম্মাননা প্রাপ্ত শিক্ষিকা হলেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম। স্বেচ্ছায় ২৫ বারের বেশি রক্তদানের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন কতৃক গোল্ডেন বিভাগে এ সম্মাননা পান তিনি।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিউটিউশন মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে কমপক্ষে ৩ বার রক্ত দানকারী লাইফ লং, ১০ বারের সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার স্বেচ্ছায় রক্তদান করা প্লাটিনাম বিভাগে তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদানের মাধ্যমে মূল্যায়ন কর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম।


এ বিষয়ে সম্মানিত প্রাপ্ত অধ্যাপক ড. কাজী নাহিদা বেগম বলেন, রক্তদান অত্যন্ত মহৎ একটি কাজ। অন্যকে  রক্তদানের মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদাতার নিজের শরীর ভালো থাকে। আমি নিজে ২৭ বার রক্ত দিয়েছি। দুর্ঘটনায় আহত, ক্যানসার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। 


তিনি আরও বলেন, অনেকে নানা নেতিবাচক চিন্তার কারণে রক্তদান করতে চান না। তাই আমাদের নতুন প্রজন্মকে রক্তদানের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে। যেমন রক্তদান করলে রক্তদাতার নিজের কোন সমস্যা আছে কিনা তা জানা যায়। প্রতিবার রক্তদানের মাধ্যমে প্রাণঘাতী রক্তবাহিত রোগ হেপাটাইটিস বি, হেপাটাইসিস সি, এইডস, সিফিলিস এবং ম্যালেরিয়া রোগ থেকে নিরাপদ থাকতে সচেতন থাকাসহ নানাবিধ ইতিবাচক প্রভাব পড়ে রক্তাদাতার শরীর ও মনে।

আরও খবর