নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত আশাশুনিতে তাপ প্রবাহকালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কিত আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া শ্রীমঙ্গলে বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে সংবাদ সম্মেলন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ ও জমি বিরোধ: সুন্দরগঞ্জে বৃদ্ধ দম্পতির উপর হামলা লাখাইয়ে পিকআপভ্যান-টমটম সং/ঘর্ষে মাছ ব্যবসায়ী নি/হত, আ/হত- ০৪। দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী-শিশুদের সুরক্ষায় সামাজিক সচেতনতা সভা অসহায় জহুরুলকে ভ্যানগাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলনে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শেরপুরের শ্রীবরদীতে দুদকের আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাবেক ওসি-এসআইয়ের বিচারের দাবিতে মানববন্ধন উলিপুরে দায়সারা ভাবে জাতীয় মৎস্য পক্ষ পালনের অভিযোগ পীরগাছায় তারুণ্যের আলো সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি লালপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকি: নিরাপত্তা চেয়ে থানায় জিডি ‎সুন্দরবনের কেওড়া ফল: উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা

অসচ্ছল শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রদল নেতা হিরন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তির জন্য  একজন শিক্ষার্থীর যাবতীয় খরচ বহন করেছেন শাখা ছাত্রদল নেতা হুমায়ুন হাবিব হিরন।


২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সি-ইউনিটে ৮৪তম হয়ে ভর্তির সুযোগ পান বগুড়ার ধুনট উপজেলার মেধাবী ছাত্রী রুপালি আক্তার। তবে অর্থনৈতিক অসচ্ছলতা ও পিতৃহীন জীবনের বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েন তিনি। বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে বিষয়টি ছাত্রদল নেতা হিরনকে জানানো হয়। এসময় তিনি রুপালি আক্তারের ভর্তির সব খরচ নিজে বহন করেন।


রুপালি আক্তার দৈনিক দেশচিত্রকে বলেন, " হিরন ভাই পাশে না দাঁড়ালে হয়তো আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বাস্তবায়ন হতো না। এজন্য আমি তার প্রতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতি কৃতজ্ঞ।"



বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওমর আল ফারুক পরাগ ও দপ্তর সম্পাদক সোহাগ আহমেদ জানান, রুপালির বিষয়টি জানার পর তাঁরা বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেন। পরে হিরনের সঙ্গে যোগাযোগ করলে তিনি তাৎক্ষণিকভাবে সব দায়িত্ব নেন।


এ বিষয়ে জানতে চাইলে হুমায়ুন হাবিব হিরন দৈনিক দেশচিত্রকে বলেন, "আমি চেষ্টা করেছি একজন শিক্ষার্থীর পাশে দাঁড়াতে। সমাজের প্রত্যেক সচেতন নাগরিকেরই উচিত, এমন সংকটে মানুষের পাশে দাঁড়ানো। জননেতা তারেক রহমান আমাদের অনুপ্রেরণা আপনারা দেখেছেন তিনি বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জেলায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা করেন যা আমাদের কে অনুপ্রাণিত করে। তাছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।"


আরও খবর



ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

৪৭৪ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে