বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফারুক আহমদ পিরোজপুরে শহীদ জিয়ার আগমন দিবস উপলক্ষে জেলা পরিষদের মতবিনিময় ও দোয়া সভা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন চৌদ্দগ্রাম পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা কাজী এমদাদকে গ্রেফতার করেছে পুলিশ রাজবাড়ীতে ভুয়া ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ, সাহসিকতায় চালককে পুরস্কৃত করলেন এসপি বকশীগঞ্জে বরাদ্দের অর্ধেক ভিজিএফ কার্ড বিএনপি নেতাদের কব্জায় নাগেশ্বরীতে কচাকাটা কলেজ গভর্নিং বডির নতুন সভাপতি ডা. ইউনুছ আলী ভুমিসেবা সপ্তাহে সাতক্ষীরায় জনসেবার নতুন দিগন্ত লাখাইয়ের বাজারে কেমিক্যালযুক্ত গ্রীষ্মকালীন ফল, রয়েছে স্বাস্থ্যঝুকি। আশাশুনিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মৌলভীবাজারে আকস্মিক বন্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ক্ষতিপূরণ প্রদানসহ বিভিন্ন দাবিতে হাওর রক্ষা আন্দোলনের মানববন্ধন ও কৃষক প্রতিবাদ সমাবেশ বাজার ইজারা না পেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ নোবিপ্রবিতে হলের দেয়ালে আপত্তিকর চিত্র, অতঃপর বকশীগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা কারাগারে, বহিষ্কার একজন ! বেগমগঞ্জে ট্রাক চাপায় ১ মটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ‎শ্যামনগরে আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষ্যে প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত সামান্য বৃষ্টিতেই ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে স্থানীয়রা মে মাসের ২০ দিনেই এলো ২৬২ কোটি ডলার রেমিট্যান্স

খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে উপাচার্য'র মত বিনিময়।

খুবি উপাচার্য বলেন,   নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান

খুলনা বিশ্ববিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। আজ ০৯ মে (মঙ্গলবার) বিকাল ৩টায় শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপাচার্য বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ও স্বচ্ছতার ভিত্তিতে আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে। যে কারণে যোগ্য প্রার্থীরাই নিয়োগ পেয়েছেন। এখন কর্মক্ষেত্রে আপনাদের এই যোগ্যতার প্রমাণ রাখতে হবে। আপনাদের অন্য সবার থেকে যোগ্য প্রমাণ করে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। নিজ নিজ দক্ষতা বৃদ্ধির সাথে সাথে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্ব অপরিসীম। কর্মকর্তা-কর্মচারীদের ভালোভাবে বিশ্ববিদ্যালয়ের আইন-কানুন জানতে হবে। আইন দ্বারা নিজে পরিচালিত হবেন এবং প্রতিষ্ঠানকে পরিচালিত করতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হতে হবে স্মার্ট। আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে শুধু বিশ্ববিদ্যালয় নয়, দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে হবে। তিনি কর্মক্ষেত্রে সময় সম্পর্কে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। এর আগে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য।

সদ্য নিয়োগপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, সেকশন অফিসার (আইটি) শেখ মো. নাবিল সাকিব ও সেকশন অফিসার প্রত্যুষা মণ্ডল রিয়া। এসময় তারা উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag
আরও খবর

খুবিতে শিক্ষা কার্যক্রমের গৌরবময় ৩৪ বছর

১৭৭ দিন ২৩ ঘন্টা ৪৯ মিনিট আগে




মানুষের জীবনের অন্তিম লগ্ন

২৩১ দিন ১৮ ঘন্টা ৬ মিনিট আগে



মানুষের জীবনের বড় আশ্রয়স্থল হচ্ছে "মা "

২৪৩ দিন ১৬ ঘন্টা ১৭ মিনিট আগে