গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচিতে যোগদান!

ফ্যাসিস্ট ও গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেছে গাজীপুরের টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সকল শিক্ষার্থী।

আজ (শনিবার) দুপুর ৩টায় শাহবাগে অনুষ্ঠিতব্য অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মাদ্রাসার শিক্ষার্থীরা দুপুর ১:৩০ মিনিটে ক্যাম্পাস গেট থেকে রওনা হবে। মাদ্রাসার বিভিন্ন গ্রুপ ও পেজগুলোতে শিক্ষার্থীদের দলে দলে বিপ্লবের চূড়ান্ত পর্বের সাক্ষী হতে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও তার মিত্র দলগুলোকে নিষিদ্ধ করার দাবিতে গণঅবস্থান কর্মসূচি চলছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানিয়ে আসছেন। শাহবাগে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে 'ইনকিলাব মঞ্চ'সহ অন্যান্য সংগঠনও অংশ নিচ্ছে।

আরও খবর