গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টঙ্গী মডেল শাখা।

বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গী ক্যাম্পাস গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, সাতাইশ ও কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

টঙ্গী মডেল শাখার সভাপতি মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং শাখা সেক্রেটারি মুর্তজা হাসান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, তার চেতনা বাস্তবায়নে জনগণের গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ দ্রুত কার্যকর করতে হবে। একই সঙ্গে গণহত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ এবং কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক ইসমাইল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, টঙ্গী মডেল শাখার সাবেক সভাপতি ও ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ স্থানীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা।

Tag
আরও খবর