গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

আলিমের ফলাফলে মাদ্রাসা বোর্ডে দেশসেরা তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখা

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে প্রায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর ১ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৪০৩ জন। পাসের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে, চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।

প্রতিষ্ঠানটির ফলাফল অনুযায়ী, বিজ্ঞান ও সাধারণ—দুই শাখা মিলিয়ে এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ২৩২ জন এবং সাধারণ শাখায় ২৩২ জন জিপিএ-৫ অর্জন করেছেন। এ ছাড়া ৭৬১ জন এ গ্রেড, ১৩১ জন এ-মাইনাস, ৩৭ জন বি এবং ১০ জন সি গ্রেড পেয়েছেন। অকৃতকার্য হয়েছেন চারজন।

এবার জিপিএ-৫-এর সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। তবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার মধ্যেও প্রতিষ্ঠানটির ৯৯ দশমিক ৭২ শতাংশ পাসের হার বিশেষভাবে আলোচনায় এসেছে। বোর্ডের সামগ্রিক পাসের হারের তুলনায় প্রতিষ্ঠানটির পাসের হার ৩৮ দশমিক ৬৫ শতাংশীয় পয়েন্ট বেশি।

এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, এবারের ফলাফলে জিপিএ-৫-এর সংখ্যা কিছুটা কমেছে। বিষয়টি তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। তবে সামগ্রিকভাবে ৯৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া তাঁদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাসের হার ৬১ শতাংশের কিছু বেশি হলেও তাঁদের প্রতিষ্ঠানে পাসের হার প্রায় শতভাগ। এটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

তিনি আরও বলেন, শুধু জিপিএ-৫-এর সংখ্যা দিয়ে প্রতিষ্ঠানের সাফল্য মূল্যায়ন করতে চান না তাঁরা। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং উচ্চশিক্ষার জন্য তাদের প্রস্তুত করাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবারের ফলাফল বিশ্লেষণ করে যেসব ক্ষেত্রে উন্নতির প্রয়োজন, সেসব বিষয়ে পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, জিপিএ-৫-এর সংখ্যা কমলেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলের তুলনায় তা’মীরুল মিল্লাতের পাসের হার এবং বিপুলসংখ্যক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী প্রতিষ্ঠানটির ধারাবাহিক সাফল্য তুলে ধরে। তা'মীরুল মিল্লাত আগামীতেও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ্।

Tag
আরও খবর