বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

মিশরের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার টঙ্গী শাখার সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম। তিনি ২০২২ সালে মাদরাসাটি থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫.০০ অর্জন করেন।

মেহেদী হাসান সায়েমের বাড়ি ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব ভালুকা এলাকায়। তাঁর পিতার নাম মো. বকর সিদ্দিক এবং মাতার নাম হাসিনা বেগম। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২২ সালের আলিম পরীক্ষায় তিনি সাধারণ বিভাগ থেকে জিপিএ-৫.০০ পেয়ে উত্তীর্ণ হন।

আলিম পাসের পর তিনি তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় ফাজিল শ্রেণিতে অধ্যয়ন করেন। গত বছর ফাজিল দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন তিনি। পরে ফাজিল তৃতীয় বর্ষে রেজিস্ট্রেশন চলাকালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মিশরে পাড়ি জমান।

ছেলের এমন অর্জনে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বাবা মো. বকর সিদ্দিক। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বে কারিম আমার সন্তানকে দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করুন—এটাই আমার প্রত্যাশা।”

মেহেদী হাসান সায়েমের এ অর্জনে তাঁর পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর উচ্চশিক্ষার এ যাত্রা সফল হোক এবং অর্জিত জ্ঞান দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে কাজে লাগুক—এমন প্রত্যাশা তাঁর পরিবারের।

Tag
আরও খবর