রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আলিম ১ম বর্ষে সাধারণ ও বিজ্ঞান বিভাগে বালক ও বালিকা ক্যাম্পাসে ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী। এ বিষয়ে ৩১ আগস্ট ২০২৬ তারিখে একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদনের সময় পছন্দের তালিকায় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী (EIIN-109006)-কে প্রথম পছন্দ হিসেবে দিয়ে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। ফলাফল প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বর।

ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সাধারণ বিভাগে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের মাদরাসার ওয়েবসাইট থেকে ভর্তি ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি ফরম পূরণ এবং ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি সাক্ষাৎকার ও ভর্তি ফি জমাদানের কার্যক্রম চলবে।

এ ছাড়া মাদরাসার হোস্টেলে ভর্তির জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর দুপুর ১টায়। একই দিনে সকাল ৯টায় ছোবক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য xiclassadmission.gov.bd এবং মাদরাসার নিজস্ব ওয়েবসাইট tmt.edu.bd থেকে জানা যাবে। বিজ্ঞপ্তিতে ভর্তি-সংক্রান্ত প্রয়োজনে মাদরাসার প্রশাসনিক ভবনের ১০২ নম্বর কক্ষে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

ভর্তির আবেদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নাম, EIIN নম্বর ও অন্যান্য তথ্য সঠিকভাবে নির্বাচন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও খবর