‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ শার্শায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

হাদী হত্যার বিচার চাওয়ায় তা'মীরুল মিল্লাত শিক্ষার্থীকে ছাত্রলীগ নেতার হত্যার হুমকি!

শহীদ উসমান হাদীর হত্যার বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ী শাখার এক শিক্ষার্থীকে ভিডিও কলের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৫২ মিনিটে তাকে এ হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর ফেসবুক পোস্ট সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি ‘মুতাসির আহমেদ’ নাম ব্যবহার করে ভিডিও কলে ওই শিক্ষার্থীকে ভয়ভীতি দেখান। ভিডিও কলে তাকে প্রকাশ্যে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী তার পোস্টে উল্লেখ করেন, হুমকিদাতা ভিডিও কলে অশ্রাব্য ভাষা ব্যবহার করেন এবং তার পরিবারের সদস্যদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। পোস্টে তিনি জানান, এসব ভাষা ও বক্তব্য এতটাই কুরুচিপূর্ণ যে তা প্রকাশ করা সম্ভব নয়।

ফেসবুক পোস্টে আরও বলা হয়, হাদী হত্যার বিচার দাবিতে যারা সামাজিক মাধ্যমে কথা বলছেন, তারা একের পর এক হুমকির শিকার হচ্ছেন। তিনি অভিযোগ করেন, বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

ভুক্তভোগীর দাবি অনুযায়ী, হুমকিদাতা ব্যক্তি নির্বাচনের পর তাকে হত্যা করার হুমকিও দেন এবং নিজেকে প্রভাবশালী রাজনৈতিক সমর্থক হিসেবে পরিচয় দেন। কথোপকথনে গ্রেফতার এড়ানোর সক্ষমতার কথাও বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Tag
আরও খবর