কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতাসহ আটক ৬

চট্টগ্রামের বাঁশখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একাধিক দল বিভিন্ন মামলার ছয়জন আসামীদের গ্রেপ্তার করেছে। সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানা পুলিশ।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- উপজেলার শেখেরখীলের আবদুল আলিমের ছেলে মামুনুর রশীদ, পৌরসভার মৃত কালা মিয়ার ছেলে আমির হোসেন, সরল ইউনিয়নের আজগর হোসেনের ছেলে আসহাব উদ্দীন, মো. লোকমানের ছেলে মোস্তাক, বৈলছড়ি ইউনিয়নের শামসুল ইসলামের ছেলে তানভীরুল ইসলাম ছোটন, কালীপুর ইউনিয়নের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রাশেদ।

তথ্যটি নিশ্চিত করে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'আসামীদের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে তানভীরুল ইসলাম ছোটনকে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, ইভটিজিংয়ের অভিযোগে মামলা রয়েছে।

Tag
আরও খবর