কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঁশখালীতে উপদেষ্টা এএফ হাসান আরিফের স্মরণ সভা অনুষ্ঠিত

অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ দুপুরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খাঁন বাহাদুর বদি আহমদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যােগে এ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. মেজবাউল হক। মরহুম হাসান আরিফের পুত্র অ্যাডভোকেট মোয়াজ আরিফ, মো. আদীব খান, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, অ্যাডভোকেট আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'হাসান আরিফ স্যার বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী। বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি মরহুম হাসান আরিফ স্যার কে চিনতাম। স্যার অত্যন্ত বিনয়ী ছিলেন। তাঁর কারণেই আজকে আমি মেয়র হতে পেরেছি। স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সবাই স্যারের জন্য দোয়া করবেন

Tag
আরও খবর