কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখা পৌর শহরে দোকানের সাইনবোর্ড টেক্স স্থগিত, ব্যবসায়ীর জরুরি সভা

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির এক জরুরী সভা পৌর মার্কেটের ২য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 


সোমবার (০৪ নভেম্বর) রাত ৯টায় সমিতির আহবায়ক হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জুনাইদ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজারে চুরি প্রতিরোধে নৈশ প্রহরী বৃদ্ধি, রাত ১২টার মধ্যে সকল দোকানপাট বন্ধ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 


সভায় সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠকে ট্রেড লাইসেন্সের সাথে নতুন করে দোকানের সাইনবোর্ড এর উপর আরোপিত টেক্স আদায় না করতে দাবির প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার আশ্বাস প্রদান করেন। সমিতির নেতৃবৃন্দ সাইনবোর্ড এর টেক্স বাতিলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় পৌর প্রশাসক সহ কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


উক্ত সভায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শৈলেন্দ্র দেবনাথ, হারুনুর রশীদ, সিনিয়র সাংবাদিক এম.এম আতিকুর রহমান, মীর শামীমুর রহমান, প্রভাষক তারেক আহমদ, শামীম আহমদ, হাজী রুয়েল আহমদ, ফরিদ আহমদ, আব্দুল হক, আব্দুল হাসিব, মোহাম্মদ আবুল হোসাইন, দেলোয়ার হোসেন বাদশা, জাকারিয়া আহমদ প্রমুখ। সভায় সকল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দ্রুত  নবায়ন করে পৌরসভার ও প্রশাসনিক কার্যক্রমে সহযোগিতা করার আহবান জানান নেতৃবৃন্দ।

আরও খবর