কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর ওপেন হাউজ ডে পালিত।



ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর আয়োজনে ১ই ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ভালুকা উপজেলার হবিরবাড়ীর ক্রাউন ওয়্যারস প্রাইভেট লিমিটেডে শিল্প কারখানার আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার আলোকে দিকনির্দেশনায় এই ওপেন হাউজ ডে পালন করা হয়েছে।ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫, ময়মনসিংহ জোনের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান ময়মনসিংহ শিল্প এলাকার ভালুকায় অবস্থিত "ক্রাউন ওয়্যারস্ (প্রাঃ) লিমিটেড" কারখানাটি পরিদর্শন করেন।পরিদর্শন কালে ফ্যাক্টরির ফ্লোরগুলোতে সাধারণ শ্রমিকদের খোঁজ খবর নেন।শ্রমিকদের ফ্যাক্টরির অভ্যন্তরীণ নানাবিধ সমস্যা ও সুযোগ সুবিধার বিষয়টি জানার চেষ্টা করেন।পুলিশ সুপার ফ্যাক্টরি সংশ্লিষ্ট বিদেশি নাগরিক,শিল্প মালিক,মালিক প্রতিনিধি ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা ও বিবিধ বিষয় সংক্রান্তে "ওপেন হাউজ ডে" সভায় যোগদান করেন। এসময় মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সার্বিক বিষয়ে কথা বলার জন্য ফ্লোর উন্মুক্ত করেন।পরবর্তীতে পুলিশ সুপার শিল্প মালিক,মালিক প্রতিনিধি,শ্রমিক নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের নিকট হইতে ফ্যাক্টরির আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। কারখানার শ্রমিক নেতৃবৃন্দের নিকট থেকে বেতন-ভাতা সংক্রান্ত খোঁজখবর নেন।শিল্প এলাকায় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ও শ্রমিক অসন্তোষসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে মালিক পক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের প্রতি দিক নির্দেশনা প্রদান করেন।

Tag
আরও খবর