বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

ঋণের ফাঁদে অগ্রিম টাকা নিয়ে গ্রাহক হয়রানি এনজিও রিকের

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) দোহাজরী শাখায় ঋণের ফাঁদে অগ্রিম টাকা নিয়ে গ্রাহক হয়রানি করে আসছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন এনজিওর ঋণের টাকা শোধ করতে না পেরে অনেকের সংসার ভেঙ্গে যায় এবং আত্মহত্যার ঘটনাও ঘটে। গ্রাহকের অভিযোগের সত্যতা যাচাই করার জন্য ছদ্মবেশে বিভিন্ন এনজিও সংস্থার সম্পর্কে তদন্ত করতে গিয়ে রিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়। রিক এনজিও দোহাজারী শাখায় কর্মরত মাট কর্মী (মোঃ ০১৮৯৬-০৬৪২৪৩) তপন চন্দ্র দাশের সাথে আলোচনা করে ঋণের জন্য আবেদন করা হয়। তিনি মিষ্টি ভাষায় কথা বলে গত ২৬ নভেম্বর চা-নাস্তা খেয়ে ভর্তি ফি, বই ও জমা বাবদ ১ হাজার ১শ ২০ টাকা নিয়ে যায় এবং ২ দিনের মধ্যে ভিজিট করে এক সপ্তাহের মধ্যে ঋণ বিতরণ করার প্রতিশ্রুতি দেন। বেশী প্রয়োজনীয়তা দেখিয়ে ৩ দিন পর তার সাথে যোগাযোগ করলে পুরষ সদস্যের বদলে মহিলা সদস্য ভর্তি করাতে চাপ সৃষ্টি করে। ঐ দিন তাকে সরাসরি জানিয়ে দেয়া হয় মহিলা সদস্য ভর্তি করা সম্ভব না এবং অগ্রিম টাকা ফেরত দিতে বলা হয়। তিনি প্রতিদিন টাকা ফেরত দিতে আসবে বলে, কিন্তু আর আসে না। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে শাখা কর্মকর্তা-কর্মচারীদের চাপ বা হয়রানির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে সদস্যপদ থেকে বাতিলসহ দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছে বলে জানা যায়। ভর্তি ও ঋণ বিতরণের নীতিমালা ভর্তির আগে গ্রাহককের হাতে ছাপানো কাগজ সরবরাহ করার দাবী করেন ভুক্তভোগী গ্রাহকরা। এমতাবস্থায় উত্তেজিত গ্রাহকরা প্রতিষ্ঠানের মাঠ কর্মীদের উপর ক্ষিপ্ত বলেও জানা যায়। যেকোন সময় আইন শৃঙ্খলার অবনতিও ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। এ ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ এরিয়া দোহাজারী শাখার ব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের নিকট জানতে চাইলে বলেন, ভুক্তভোগী গ্রাহকরা হয়রানি বা ক্ষতিগ্রস্ত হলে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করুক। সে মামলা প্রতিষ্ঠানের আইনজীবীর সিদ্ধান্ত অনুসারে চলতে থাকবে।



Tag
আরও খবর