বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

নির্বাচনী সহিংসতার রূপে চন্দনাইশে পৃথক পৃথক মানববন্ধন

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক ফায়দা নিতে হামলা, মামলা, নির্যাতন থেকে বাঁচতে বিভক্ত এলাকাবাসীর মধ্যে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৬ জানুয়ারি বাদে জুমা এলাকাবাসীর উদ্যোগে চন্দনাইশের বুলার তালুক এলাকায়, চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কে ও দোহাজারী সদর এলাকায় পক্ষে-বিপক্ষে এলাকাবাসীকে হামলা, ভাংচুর, ডাকাতি ও লুটপাটের বিচার চেয়ে এবং নৌকার সমর্থক চন্দনাইশের পৌর কাউন্সিলর তৈয়ব আলীর পক্ষে মিথ্যা মামলার হয়রানির প্রতিবাদে পৃথক পৃথক মানববন্ধনের আয়োজন করে। হামলার শিকাকার ও ক্ষতিগ্রস্তদের পক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চন্দনাইশ শাখা ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন ওসমান গণি। এ সময় উপস্থিত ছিলেন মিজানুর রহমান তুহিন, আবদুল জলিল, আল করিম, আবু জাফর, নোমান গণি, আবদুল হাকিম, বাচা মিয়া সওদাগর, সোলায়মান সওদাগর, বকতিয়ার উদ্দীন, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।
এতে বক্তাগণ বলেন, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কাজে লাগিয়ে স্থানীয় কমিশনার তৈয়ব আলী বুলার তালুক এলাকায় মুক্তিযোদ্ধা সার্জেন্ট আহমদ নবী, মদিনা শাখা আ’লীগ নেতা রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা নেতা মো. মিজানুর রহমান তুহিন, ওয়ার্ড আ’লীগের সভাপতি আবদুল জলিল, ব্যবসায়ী যথাক্রমে আবু জাফর, সিরাজুল ইসলাম, চালক নাসির উদ্দীন, মো. আদুসহ অনেক মানুষের ঘর-বাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন, লুটপাট, অত্যাচার, নির্যাতন করায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি সু-দৃষ্টি কামনা করেন। দীর্ঘদিন নির্যাতনের শিকার এলাকাবাসী মানববন্ধন শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
অপরদিকে কাউন্সিলর আবু তৈয়বের সমর্থনে চন্দনাইশ পৌরসভার বুলার তালুক স্থানীয় একটি মসজিদের সামনে ও দোহাজারী সদর এলাকায় নির্বাচন পরবর্তী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কর্তৃক মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাউন্সিলর তৈয়ব আলীর বড় ভাই মো. আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, ব্যবসায়ী আবদুল মাবুদ, মো. সুমন, ফোরকান উদ্দীন, আদু মিয়া, মো. আজম, সাব্বির আহমদ, মো. ইসমাঈল সওদাগর, মো. আসিফ, মিজানুর রহমান, সাব্বির আহমদ, মেহেদী হাসান, আবদুল করিম, আসমা বেগম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনে চন্দনাইশ পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আবু তৈয়ব নৌকার পক্ষে কাজ করেন এবং নৌকার প্রার্থীকে জয়লাভ করায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের প্রতি ঈশ্বর্নিত হয়ে কে বা কারা বুলার তালুক এলাকায় রফিক সওদাগরের বাড়ীসহ বেশ কয়েকটি ঘর-ভাংচুর করে। এসবের অপরাধে থানায় দায়ের করা মিথ্যা মামলায় জড়িয়ে তৈয়ব কমিশনারের পরিবারকে হয়রানি করার চেষ্টা করছে। এ বিষয়টিকে মিথ্যাভাবে রূপ দিতে গিয়ে তারা কিছু ভাড়া করা লোক দিয়ে লোক দেখানো মানববন্ধন করে। এ ব্যাপারে তারা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন। উত্তেজনা পূর্ণ পরিবেশের খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ সার্বক্ষণিক মানববন্ধনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। তবে মানববন্ধন চলাকালীন বুলার তালুক এলাকার মানুষ ভীতস্ত ছিল। এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছিল। অর্ধশতাধিক সংবাদকর্মী মানববন্ধনে সংবাদ সংগ্রহ করতেও দেখা যায়।


Tag
আরও খবর