কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চন্দনাইশে ছুরির আঘাতে বৃদ্ধা গুরুতর আহত

গুরুতর আহত মোঃ আবুল হোসেন সিকদার ও ঘটনাস্থল

চট্টগ্রামের চন্দনাইশে ধারালো অস্ত্রের আঘাতে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। চন্দনাইশ পৌরসভাধীন খাঁন হাট বাজারস্থ গণি মার্কেটের ভিতরে শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই হামলা হয়।
হামলার শিকার বৃদ্ধা পৌরসভার ৯ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক গাছবাড়িয়া কমল সিকদার বাড়ীর নুুরুল সিকদারের ছেলে মোঃ আবুল হোসেন সিকদার (৬২)।
আহতর ছেলে আবদুল্লাহ আল মাসুদ জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতার জের ধরে চাকু দিয়ে তার বাবার পেটে ও হাতে গুরুতর জখম করেন। উক্ত  ঘটনা ঘটায় হাশিমপুর ছৈয়দাবাদ ১ নং ওয়ার্ডের আবুল মোনাফের ছেলে মোঃ সুমন (৩২)। ঘটনাস্থল থেকে তার বাবাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ কম্প্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাঃ দিপন দেব নাথ উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এসব নিশ্চিত করে ডাঃ দিপন দেব নাথ বলেন, পেটের ডান পাশে মাঝখান বরাবর গুরুতর জখম দেখে রক্ত বন্ধ করার ইঞ্জিকেশন, স্যালাইন, ব্যান্ডেজ দিয়ে প্রাথমিক চিকিৎসার পর দক্ষ চিকিৎসকদের চিকিৎসা পাওয়ার ব্যবস্থা করতে চমেকে প্রেরণ করেন। মামলার প্রস্তুতি চলমান বলে জানা যায়।

Tag
আরও খবর