কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দোহাজারী খোলা মাঠের বিকল্প টার্ফ স্পোর্টস জোনের উদ্বোধন

উদ্বোধনের পর খেলোওয়াড়দের সাথে মেয়র লোকমান হাকিম

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী পৌরসভাস্থ হাজারী দিঘীর পূর্ব পাড়ে হাসপাতালের দক্ষিণ দিকে কৃত্রিম সবুজ ঘাসের চাদরে গোছালো খোলা মাঠের বিকল্প টার্ফ স্পোটস জোনের উদ্বোধন করা হয়। ৯ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে বর্ণাঢ্য আয়োজনে খেলা প্রেমী ব্যক্তিদের নিয়ে পৌর মেয়র লোকমাহন হাকিম ফিতা কেটে ও সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে এই টার্ফের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বারুদখানা সিনিয়র ও জুনিয়র একাদশের মধ্যে খেলা মাঠে গড়ালে আগ্রহী দর্শকদের উন্মাদনা দেখা যায়। এই টার্ফ স্পোর্টস জোনে দিন-রাত চলবে ছোট পরিসরে ফুটবল খেলা। পেশাদার খেলোয়াড় সহ সব বয়সের মানুষজনকে দল করে খেলতে আসার অনুরোধ করেন উদ্বোধক মেয়র লোকমান হাকিম। তিনি আরোও বলেন, পরিশ্রমের ঘাটতিতে শরীরে বাসা বাঁধা রোগের ওষুধ হিসেবে নিয়মিত হাঁটা আর ঘাম ঝরানোর উপর গুরুত্ব দিয়ে সবাইকে খেলাধুলা করার পরামর্শ দেন। দোহাজারীতে মাঠের সংকট দিন দিন তীব্র হচ্ছে। হাতে গোনা যেক’টি মাঠ আছে তাও ঘর-বাড়ি নির্মাণ করে বন্ধ হয়ে যাচ্ছে। যার কারণে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে দোহাজারীবাসী। তাই দোহাজারীতে মাদক ও অপরাধের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনার মধ্যে এই টাফ স্পোর্টস জোনের মাধ্যমে এলাকাবাসীসহ খেলা প্রেমীদের খেলাধুলা করার সুযোগ করে দেওয়ায় উদ্যোক্তা মন্ডলীদের শুভেচ্ছা জানান তিনি। বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা ১৫০ ফুট দৈর্ঘ্য ও ১৭৫ ফুট প্রস্থ এই টার্ফটিতে ১ ঘণ্টার জন্য খেলা প্রতি সকালে ১ হাজার টাকা এবং রাতে ১ হাজার ৫’শ টাকায় খেলা যাবে বলে জানান ম্যানেজার মো. আলমগীর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্র লীগ নেতা আবদুল আহাদ, উদ্যোক্তা করিম উল্লাহ, মো. আবছার, ব্যবসায়িক নেতা ওয়াসিম, কায়সার, জাকের, তালেব ও যুবলীগ নেতা জিকু প্রমুখ।

Tag
আরও খবর