কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কক্সবাজারের ট্রেনে চালকের আসনে যাত্রী, প্রশ্নের মুখে নিরাপত্তা

রেলের ইঞ্জিন সংরক্ষিত ও কারও প্রবেশ নিষিদ্ধ হওয়া শর্তেও কক্সবাজার স্পেশাল ট্রেনের চালকের আসনে বসা এক যাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

কক্সবাজারের ট্রেনে চালকের আসনে যাত্রী, প্রশ্নের মুখে নিরাপত্তা 1

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার স্পেশাল ট্রেনে এ ঘটনা ঘটে। এ সময় ওই যাত্রীর সঙ্গে লোকোমোটিভ (ড্রাইভার) শাহ আলম ও সহকারী ড্রাইভার রাশেদুল ইসলামও উপস্থিত ছিলেন।

জানা যায়, চট্টগ্রাম পাহাড়তলী বিভাগীয় সরঞ্জাম অধিদপ্তরে অবস্থিত রেলওয়ে সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক বনভোজন আয়োজন আয়োজন উপলক্ষে রেলের পক্ষ থেকে বিশেষ ট্রেনে ১৪টি কোচ সহকারে প্রায় ৭ শতাধিক যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজারে উদ্দেশ্যে যাত্রা করে কক্সবাজার স্পেশাল ট্রেনটি। তবে এই বনভোজনে ঠিকাদার ছাড়াও বহিরাগত অনেকেই অংশ নিয়েছে।

এদিকে প্রবেশ নিষিদ্ধ হওয়া শর্তেও লোকোমোটিভ (ড্রাইভার) ও সহকারীর উপস্থিতির পর কিভাবে চালকের আসনে বসে যাত্রী ছবি তুলেছেন। এ নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট অনেকেই। তবে রেল সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে চালক ছাড়া যে কারও প্রবেশ সম্পূর্ণ অবৈধ।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম স্টেশন মাস্টার জাফর আলম বলেন, যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে চালক ছাড়া যে কারও প্রবেশ সম্পূর্ণ অবৈধ।

রেলওয়ে বিভাগীয় কর্মব্যবস্থাপক (পূর্ব) সাইফুল ইসলাম বলেন, সংরক্ষিত লোকোমোটিভে কারও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।

Tag
আরও খবর