কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মেরিন ড্রাইভে রেন্ট বাইক-সিএনজি সংঘর্ষে পর্যটক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে সিএনজি মটর সাইকেল সংঘর্ষে মোহাম্মদ তুষার (২২)নামে এক পর্যটক নিহত হয়েছে। এসময় শাহজাহান(২৩) নামে আরেক পর্যটক ও সিএনজি ড্রাইভার জসিম (৫২) আহত হয়।


শনিবার (৮জুন) বিকেল ৪টার দিকে রামু হিমছড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত পর্যটক কুমিল্লার বুড়িচং রাজাপুরের বাসিন্দা মজিদের পুত্র।


বিষয়টি নিশ্চিত করেন, হিমছড়ি ফাঁড়ির আইসি মোহাম্মদ হিমেল।


নিহত বন্ধুদের বরাতে তিনি জানান, বিকেল ৩টার দিকে কলাতলী থেকে ঘণ্টাপ্রতি ৩শত টাকা করে রেন্ট বাইক ভাড়া নেন তুষার ও শাহাজাহান। তারা বাইক নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভের উদ্দেশ্য রওনা করেন।তারা হিমছড়ি পয়েন্টে পৌঁছালে টেকনাফের দিক থাকা আসা অটোরিকশা( সিএনজি) সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তুষারের মৃত্যু হয়। বাইকের পিছনে থাকা আরোহীও গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, মটর সাইকেল দুর্ঘটনায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেকজনের পরিস্থিতি গুরুতর হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও খবর