রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

অপহরণ মামলায় সেই শিউলি কটেজের দুই কর্মকর্তা গ্রেফতার

 কক্সবাজারে শহরে কলাতলী জোনের শিউলি কটেজে ৪ পর্যটককে অপহরণ করে টাকা আদায়ের ঘটনায় দায়ের হওয়ায় মামলায় ওই কটেজের দুই কর্মকর্তা গ্রেফতার করেছে ট্যুরিষ্ট পুলিশ।


শনিবার রাত ১১ টায় পৌরসভার হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করা হয়।

ধৃতরা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের পশ্চিম খান ঘোনা গ্রামের নুরুল আজিমের ছেলে রাশেদুল ইসলাম(২৫), ও একই ইউনিয়নের বামন খাটা গ্রামের আবদুস সালামের ছেলে মোঃ সাকিল(২২)। তারা শিউল কটেজের  পরিচালনার সাথে জড়িত।

 কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, ৭ আগষ্ট শিউলি কটেজ থেকে ৫ পর্যটককে উদ্ধার করা হয়। ওই ঘটনায় উদ্ধার হওয়া পর্যটক সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল গ্রামের মৃত রশিদ আহমদের ছেলে কক্সবাজার সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ৭/৮ জনকে অভিযুক্ত করা হয়। মামলাটি তদন্তভারের দায়িত্ব পান ট্যুরিস্ট পুলিশের এস আই হামিদ ।


এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হামিদ বলেন, তদন্ত নেমে আমরা ঘটনার সাথে জড়িত কয়েকজনকে চিহ্নিত করতে সক্ষম হই। তারমধ্যে সরাসরি জড়িত দুইজন আসামীকে শনিবার রাতে গ্রেফতার করি।

তিনি আরো বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। তাদের সাথে আরো ৮/১০ জন জড়িত রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পর্যটকদের বিভিন্ন দালালদের মাধ্যমে এই কটেজে এনে নারী, মাদক দিয়ে ব্ল্যাকমেইল করে আসছে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে। তারা পর্যটকদের আপত্তিকর ছবি ধারণ করে রাখে এবং ভয় ভীতি দেখায় যে কোথাও অভিযোগ দিলে সেই ছবি ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে। যার কারণে ভুক্তভোগীরা কেউ অভিযোগ দেয় না।

ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, পর্যটক অপহরণ ও ব্ল্যাক মেইলের সাথে জড়িত একটি বড় দালাল সিন্ডিকেটের তথ্য পাওয়া গেছে। এর সাথে ক্ষমতাসীন দলের ওয়ার্ড পরযায়ের কিছু নেতা জড়িত বলে আমরা জানতে পেরেছি।

তদন্তে যাদেরই সংশ্লিষ্টতা পাওয়া যাবে কাউকেই ছাড় দেয়া হবেনা, সবাইকে আইনের আওতায় আনা হবে।

Tag
আরও খবর