কুড়িগ্রাম সদর উপজেলায় নাশকতার মামলায় ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে সদর থানাপুলিশ।
সোমবার ( ২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে সদর উপজেলার ভোগডাঙ্গা ও ঘোগাদহ ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। রাতে এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করছেন কুড়িগ্রাম জেলা পুলিশ।
আটককৃতরা হলেন,মোঃ আব্দুল বাতেন (৪৮), মোঃ জাহিদুল ইসলাম (৪০),আবুল হোসেন (৪০), মোস্তাফিজার রহমান (৪৮) ও মোঃ বদিউজ্জামান (৪৫)
পুলিশ জানায়, গত ২৪ ডিসেম্বর ২০২২ তারিখ কুড়িগ্রাম সদর থানাধীন ভোগডাঙ্গা ইউনিয়নস্থ পাটেশ্বরী বাজারের উত্তর পার্শ্বে মেসার্স আর আর ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের এজাহার নামীয় ২০ জন এবং অজ্ঞাত নামা ২০০-২৫০ জন আসামী লাঠি ও দেশীয় অস্ত্রসহ একত্রিত হয়ে সরকার বিরোধী মিছিল শ্লোগান দিয়ে বেআইনী জনতায় আবদ্ধ হয়ে রাস্তা অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামীগণ বিনা উস্কানীতে পুলিশের উপর ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে পুলিশ আহত হওয়াসহ পুলিশের সরকারী গাড়ির ক্ষতিসাধন করে।
৭১০ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৭১২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
৭১৪ দিন ১২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৭১৭ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে
৭১৮ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৭১৮ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে
৭২৩ দিন ১৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭২৩ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে