কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরা শ্যামনগর ঘর থেকে উদ্ধার হল দুর্গন্ধযুক্ত নারীর মৃতদেহ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় থানা পুলিশ ঘর থেকে উদ্ধার করলেন দুর্গন্ধযুক্ত এক নারীর মৃতদেহ। রবিবার (৭ মে) সন্ধ্যা ৬টার দিকে থানা পুলিশ উপজেলার বাদঘাটা গ্রামে এক ঘরের ভিতর থেকে দুর্গন্ধযুক্ত মৃতদেহটি উদ্ধার করেন।


মৃত নারী হলেন বাদঘাটা গ্রামের মৃত আবু ইনসানের স্ত্রী মমতাজ বেগম (৬২)।  


স্থানীয়রা জানান, মমতাজ বেগমের ৪ পুত্র থাকা সত্তেও কেউ তাকে দেখাশুনা করতো না। তার পুত্ররা বিভিন্ন জায়গায় বাড়ি করে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন। আর মমতাজ বেগম একা বাদঘাটা গ্রামে খাল পাড়ে একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেন।


প্রতিবেশী মর্জিনা বেগম বলেন, গতকাল দুপুর থেকে তাকে দেখতে না পেয়ে রবিবার বিকালে তার খোঁজ নিতে এসে দেখা যায় ঘরের দরজা বন্ধ। এর পর পাশের কয়েক জনকে ডেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে জানালা দিয়ে কয়েকজন দেখেন মমতাজ বেগম উপুড় হয়ে খাটের নিচে পড়ে আছেন।


প্রতিবেশী লাকি আক্তার তৎক্ষনাৎ ৯৯৯এ কল করে বিয়টি অবহিত করার পরপরই পুলিশ এসে ঘটনাস্থলে হাজির হন।স্থানীয়রা বলেন, মমতাজ বেগম দীর্ঘদিন যাবত হাই প্রেসার জনিত রোগে অসুস্থ ছিলেন বেশ কিছু দিন যাবত শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বা চিকিৎসাসেবা নিতে দেখা গেছে।


 শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর খুলে দেখেন মমতাজ বেগমের লাশ খাটের নিচে মাটিতে উপুড় হয়ে পড়ে আছে।


শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান বলেন, মমতাজ বেগমের চার সন্তান জানান তার মায়ের হাই প্রেসার জনিত রোগের কারণে হ্নদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তাদের কোন অভিযোগ নাই। সন্তান ও এলাকাবাসীর অভিযোগ না থাকায় ও স্থানীয় ইউপি সদস্যের অনুরোধে লাশ দাফন করার অনুমতি প্রদান করা হয়েছে।


Tag
আরও খবর