কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাতক্ষীরায় মাধ্যমিকের শ্রেষ্ঠ শিক্ষার্থী নাজিফা তাসনিম

ছবি- নাজিফা তাসনিম

জাতীয় শিক্ষা সপ্তাহে সাতক্ষীরা জেলার মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন শ্যামনগর উপজেলার নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাজিফা তাসনিম।  


শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনে জেলার বিভিন্ন উপজেলার মধ্যে নাজিফা তাসনিম শ্রেষ্ঠ হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকমন্ডলী ও এসএমসি সদস্যবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেছেন।


নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী জানান, শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের পিতা আমিনুল হক ও মাতা কানিজ ফাহমিদার কন্যা নাজিফা তাসনিম। পিতা ও মাতা উভয়ই শিক্ষকতা করেন।


নাজিফা তাসনিম বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্রী, সঙ্গীত, ছবি আঁকা, খেলাধূলা, সামাজিক কর্মকান্ডে তার ভাল দক্ষতা রয়েছে। স্কুলের গার্লস ইন স্কাউট গ্রুপের একজন সদস্য, মাচপাস্ট ও দৈনিক সমাবেশে নেতৃত্ব দিয়ে থাকেন। আইসিটি বিষয়ে দক্ষতা রয়েছে। বহুবার উপজেলা প্রশাসন ও বেসরকারী পর্যায়ের ছবি অংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কার পেয়েছেন। বিদ্যালয়ের প্রকাশিত সাময়িকী ও দেওয়ালিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। ইউনিসেফ কতৃক গঠিত কিশোরী কাবের একজন সদস্য, চক্ষু শিবির, ক্ষুদে ডাক্তার কার্যক্রম ,টিকাদান কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকে।


বিগত বার্ষিক পরীক্ষার ফলাফলে ৮৫০ নম্বরের মধ্যে ৮২০ নম্বর পেয়েছেন। দেশাত্ববোধক গানে তার পারদর্শিতা বেশি। আউটডোর ও ইনডোর গেমসের বেশ কয়েকটিতে ভাল দক্ষ,তার নৈতিক চরিত্র উন্নত।


নাজিফা তাসনিম জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ায় তার বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হবে বলে অনেকে মনে করেন।

আরও খবর