কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনে জেলেদের বারটি মাছ বিক্রি প্রায় তিন লাখ টাকায়

 সুন্দরবনে জেলেদের বারটি মাছ বিক্রি প্রায় তিন লাখ টাকায়

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  পশ্চিম সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের আওতায় জেলেদের জালে নদীতে ধরা পড়া ৪টি লাউভোল, ৩টি সোনাভোল ও ৫টি মেদ মাছ ২ লাখ ৯১ হাজার টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটি এলাকার বিবিখালী ও মায়টার খাল থেকে জেলেদের জালে মাছগুলো ধরা পড়ে।

বৃহস্পতিবার (২৫জানুয়ারি) সকালে সুন্দরবন থেকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরায় মাছগুলো নিয়ে আসেন জেলেরা। পরে নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মুসা গাজী দুই লাখ একানব্বই হাজার টাকায় মাছগুলো ক্রয় করেন।

জেলেরা জানায়, চলতি মাসে বন বিভাগ থেকে পাশ নিয়ে সুন্দরবনে নদীতে মাছ ধরতে যান শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের তিন জেলে নজরুল কয়াল, সালাম তরফদার ও হাফিজুর রহমান। তাদের জালেই ধরা পড়ে মাছগুলো।

মাছের ক্রেতা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী মৎস্য আড়তের রোহান ফিসের মালিক মুসা গাজী জানান, সুন্দরবনে যে কয় প্রজাতির মাছ পাওয়া যায় তার মধ্যে জাভা ও ভোল মাছ অনেক দামে বিক্রি করা যায়। এই মাছ খুব দামি, বিদেশে রফতানি হয়। চীনে এই মাছের চাহিদা অনেক। তারা এই মাছ দিয়ে স্যুপ তৈরি করেন। আবার অপারেশনের সুতা তৈরিতেও এই মাছের ফুলকি ব্যবহার হয় বলে শুনেছি। এছাড়া মেদ মাছও ভালো দামে বিক্রি হয়।

ছবি- পশ্চিম সুন্দরবনের নদীতে জেলেদের জালে পড়া মাছ।

Tag
আরও খবর